CAB Vision 2028
Bengal Liberty
বাংলা ক্রিকেট(CAB Vision 2028) কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন পরিকল্পনার সূচনা করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ভিশন ২০২৮ নামের নতুন পরিকল্পনা চালু করতে চলেছে বাংলার ক্রিকেট।
এই নয়া ক্রিকেট প্রোগ্রামের দরুন অনেক নতুন নতুন প্রতিভা উঠে আসবে আর এই পরিকল্পনার মধ্যে আছেন প্রাক্তন ভারতীয় ও বাংলার ক্রিকেটার ও বর্তমানে দুবারের বিদায়ক অশোক দিন্দা সঙ্গে যুক্ত হয়েছেন কিংবদন্তী প্রাক্তন বাংলার খেলোয়াড় উৎপল চট্টোপাধ্যায়।


পেস বোলিংয়ের বিভাগের দায়িত্ব সামলাবেন অশোক দিন্দা ও স্পিন বোলিং সামলাবেন উৎপল চট্টোপাধ্যায়। জমজমাট নয়া পরিকল্পনার জন্য সিএবির অন্ধরেই ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। প্রতিভা বিকাশের রূপরেখা, যার লক্ষ্য পশ্চিমবঙ্গ জুড়ে ক্রিকেট প্রতিভা চিহ্নিত করা, লালন করা এবং উন্নত করা।
কর্মসূচির পরিধি(CAB Vision 2028)
এই প্রকল্পের আওতায় অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ এবং সিনিয়র পুরুষ ও মহিলা বাংলা দলসহ রাজ্যের সকল প্রধান প্রতিনিধিত্বকারী দলের প্রধান ও সহকারী কোচদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কৌশলগত পরিকল্পনা(CAB Vision 2028)
স্থানীয় ঘরোয়া মৌসুমগুলোর জন্য একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে সিএবি কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সমিতির প্রতিনিধিদের মধ্যে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ব্যাপক বৈঠকের পর এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এই নয়া পরিকল্পনার মাধ্যমে বাংলার ক্রিকেট কতটা সফল হয় সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়।
আরো পড়ুন:- Suvendu adhikari: শ্যামাপ্রসাদের মাটিতে জেহাদিদের জায়গা নেই! কড়া বার্তা শুভেন্দুর


