Alipurduar Flood
Bengal Liberty
অবিরাম ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা(Alipurduar Flood) পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভুটান সীমান্ত সংলগ্ন আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকায়। শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। জলমগ্ন বহু এলাকা, প্লাবিত হয়েছে রাস্তা, বাড়িঘর এবং সীমান্ত সংলগ্ন অঞ্চল।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী(Alipurduar Flood)
শনিবার রাত থেকেই পাহাড় ও সমতলে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জুড়ে এখনও দফায় দফায় বৃষ্টিপাত চলছে। এর জেরে তিস্তা, তোর্সা, মহানন্দা, লিস, ঘিস, রায়ডাক, সংকোশ এবং জলঢাকা-সহ একাধিক নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলিপুরদুয়ারের জয়গাঁ ও ইন্দো-ভুটান সীমান্ত সংলগ্ন এলাকা। ভুটানের ফুন্টশোলিং গেটের একাংশও জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি হাসিমারা, জয়গাঁ, কালচিনি, হ্যামিল্টনগঞ্জ এবং বানারহাটের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।


বহু বাড়িঘর জলের তলায় চলে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে শনিবার থেকেই মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা, তোর্সা, মহানন্দা, রায়ডাক, সংকোশ ও জলঢাকার তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভুটান থেকে নেমে আসা নদীগুলির প্রবল জলের তোড়ে উত্তরবঙ্গের একাংশ কার্যত বন্যাকবলিত হয়ে পড়েছে। একইসঙ্গে ভুটানের ফুন্টশোলিং সংলগ্ন এলাকাতেও বন্যার প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।


