Kajal Sekh
Bengal Liberty:
ঋতব্রতর তৃণমূলও ভাঙতে শুরু করল। সোমবার ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস সংশোধনী বিল পেশ হতেই ভোটাভুটিতে না-গিয়ে ওয়াকআউট করল নব-তৃণমূল (Kajal Sekh)। কিন্তু, এখানে ৬ জন ঋতব্রতর কথা শুনলেন না। কাজল শেখের নেতৃত্বে মোট ৬ জন নব-তৃণ বিধায়ক হাউজে কক্ষে থেকে ভোট দান থেকে বিরত থাকলেন। কাজল শেখের মদত করলেন বাইরণ বিশ্বাস। ফলে, ঋতব্রতর শিবিরের ৬ জন বিধায়কের এই ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে।

বিল দিয়ে যায় চেনা Kajal Sekh
এদিন ব্যাকওয়ার্ড সংশোধনী বিল পাশ পাশের ক্ষেত্রে দেখা গেল― পক্ষে (‘হ্যাঁ’-তে) ভোট পড়েছে ১৮৬টি। বিপক্ষে (না’-তে) ভোট পড়েছে ১৭টি। পাশাপাশি, ভোট দান থেকে বিরত থেকেছেন সংশ্লিষ্ট ৬ জন বিধায়ক। যাঁরা ঋতব্রত শিবিরের অন্দরে কাজল শেখের নেতৃত্বে কাজ করলেন।
এবার তৃণমূল ৩ টুকরো
ভোটের পর ঘাস-ফুল শিবিরকে আমরা দু’ভাগে বিভক্ত হতে দেখেছি। যেমন― কালীঘাট তৃণমূল এবং ঋতব্রতর নব-তৃণমূল। এছাড়াও, সংসদের অন্দরে তৃণমূল সাংসদদের একটা অংশ ‘ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া’-র সঙ্গে মিশে যায়। পার্টির প্রতীক কার দখলে থাকবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি। এর মধ্যেই তৃণমূলের ঋতব্রতর লবিও যে ক্রমে খণ্ডিত হচ্ছে, তা কার্যত স্পষ্ট। এক্ষেত্রে বিকল্প নেতা হয়ে দাঁড়াচ্ছেন কাজল শেখ।


