Taratala news
Bengal Liberty:
তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় ধৃত ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে (Taratala News)। তদন্তকারীদের কাছে “আমি কিছু জানি না।” বলে দাবি জানালেও তা মানতে নারাজ পুলিশ। এই জিজ্ঞাসাবাদের নেপথ্যে কোন রাঘববোয়াল রয়েছে, তা জানতে মরিয়া কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। কালীচরণের বাড়ি থেকে একটি মোবাইল ফোন এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা। পাশাপাশি কলকাতা পুরসভার লাইসেন্সপ্রাপ্ত বিল্ডিং সার্ভেয়ার-সহ মোট ছয়জন আধিকারিককে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৩০ জনের খোঁজ মিলেছে। তবে নির্মাণ শুরুর আগে প্রয়োজনীয় মাটি পরীক্ষা করা হয়েছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই বিষয়ে কলকাতা পোর্ট ট্রাস্টের কাছেও তথ্য চেয়েছে পুলিশ। তবে কালীচরণ মুখ না খুললেও, তাঁর মাধ্যমে বেআইনি বিল্ডিং প্ল্যান পাসের পেছনে কাদের অনুমোদন ছিল, তার শিকড় খুঁজছে পুলিশ।


