21 July
Bengal Liberty
২১ জুলাইয়ের শহিদ দিবসকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে (Kalighat Tmc)। ধর্মতলায় সভাস্থল পরিদর্শন ও মাপজোককে কেন্দ্র করে এবার আইনি জটিলতায় জড়াল ‘কালীঘাট তৃণমূল’। যান চলাচলে বাধা সৃষ্টি করার অভিযোগে দলের একাধিক নেতার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে।

একাধিক টানাপোড়নে কালীঘাট তৃণমূল
সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ধর্মতলায় সভাস্থল পরিদর্শনের বিষয়টি উত্থাপন করেন। আর তার কিছুক্ষণের মধ্যেই হেয়ার স্ট্রিট থানায় কালীঘাট তৃণমূলের নেতাদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়। অভিযোগ, গতকাল ২১ জুলাইয়ের কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস সংলগ্ন এলাকা পরিদর্শন ও মাপজোক করতে গিয়ে বেন্টিঙ্ক স্ট্রিটে জমায়েত করেন কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ দলের নেতারা।

যান চলাচল ব্যাহত হওয়ায় মামলা রুজু করা হয়েছে এবং সংশ্লিষ্ট নেতাদের নোটিশ পাঠানো হয়েছে। বিধানসভা নির্বাচনের পর দলীয় ভাঙনের আবহে ‘কালীঘাট তৃণমূল’ ও ‘ঋতব্রত তৃণমূলের’ মধ্যে প্রতীক এবং সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব চলছেই। সেই আবহে ঐতিহ্যবাহী শহিদ দিবসের কর্মসূচি কারা করবে, তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক লড়াই


