RG Kar Case
Bengal Liberty:
আরজিকর মামলায় অবশেষে শুরু হতে চলেছে বিচার প্রক্রিয়া প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে (RG Kar Case)। ইতিমধ্যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কগনিজেন্স নেওয়ার অনুমতি দিয়েছেন বর্তমান রাজ্য সরকার৷ বুধবার ইডির বিশেষ আদালতে বর্তমান রাজ্য সরকারের দেওয়া অনুমতি পত্র জমা দেওয়া হয়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে কগনিজেন্স নেওয়ার আবেদন জানায় ইডি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে কগনিজেন্স নিয়ে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিল বর্তমান রাজ্য সরকার৷ যদিও ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি , প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা ৷

অপরদিকে, আরজি কর কাণ্ডে যুক্ত তদন্তকারী অফিসারদের ভূমিকা নিয়েও ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, অভয়া খুনের মামলায় নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। এবার সেই ঘটনায় নতুন মোড় নিল। নতুন করে ফাইল খোলা হয়েছে। পরিস্থিতি এবার কোনদিকে যাচ্ছে , সেটাই দেখার।


