Abhishek Banerjee
Bengal Liberty:
‘সেবাশ্রয়’ ও ‘সেবাশ্রয়-২’ স্বাস্থ্য শিবির পরিচালনায় অনিয়ম এবং আইন লঙ্ঘনের অভিযোগে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় (Abhishek Banerjee)। গত ৪ জুলাই বিষ্ণুপুর থানায় এই অভিযোগ দায়ের করেন অভিজিৎ দাস (ববি)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর (কেস নম্বর ৭৫৩/২৬) রুজু করা হয়েছে।

আইন লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে তদন্তের দাবি Abhishek Banerjee
দায়ের হওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারার পাশাপাশি ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট (Drugs and Cosmetics Act), অ্যাটমিক এনার্জি অ্যাক্ট (Atomic Energy Act), পিসিপিএনডিটি অ্যাক্ট (PCPNDT Act), ন্যাশনাল মেডিক্যাল কমিশন অ্যাক্ট (NMC Act) এবং ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস অ্যাক্ট-এর (West Bengal Clinical Establishments Act) বিভিন্ন ধারায় এই মামলা রুজু হয়েছে।

এফআইআর রুজু বিষ্ণুপুর থানায়
অভিযোগকারীর দাবি, ‘সেবাশ্রয়’ কর্মসূচির প্রতিষ্ঠাতা ও প্রধান সংগঠক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শিবিরের পরিকল্পনা, পরিচালনা এবং বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। সেই কারণেই এই গোটা প্রক্রিয়ায় তাঁর ভূমিকা তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে ওই অভিযোগে।
তবে এই অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বিষ্ণুপুর থানার পুলিশ ইতিমধ্যেই এই মামলার প্রাথমিক তদন্ত শুরু করেছে।

