Suvendu Adhikari
Bengal liberty: দেশে জঙ্গি হামলার অবহে শুভেন্দু অধিকারীকে হুমকি পাকিস্তানের। মঙ্গলবার রাত ৯. ৫১ নাগাদ শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত নম্বরে একটি কল আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি হুমকি দিয়ে বিরোধীদলনেতাকে বলেন, ”আমি পাকিস্তান থেকে বলছি, সামলে যান নাহলে উড়ি এসে উড়িয়ে নিয়ে যাবে, দেখলেন তো এর মধ্যে কত লোক উড়ে গেল।”

হুমকি কথা জনিয়ে শাহের মন্ত্রকে অভিযোগ দায়ের (Suvendu Adhikari)
বিরোধীদলনেতার কাছে যেই নম্বর থেকে কল এসেছিল, সেটি সৌদি আরবের নম্বর বলে জানা গিয়েছে। এই কলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে জানানো হয়েছে বলে জানান বিরোধী দলনেতা। তেমনটাই সূত্রের খবর। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে শাহের মন্ত্রক।
