Arup Biswas
Bengal Liberty:
মেসিকাণ্ডে পুলিশের তৎপরতা শুরু। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করল বিধাননগর থানার পুলিশ (Aroop Biswas)। আগামী ৭ জুলাই ফের হাজিরা দিতে বলা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে। তদন্তের স্বার্থে এবং নথি যাচাই করতেই এই জিজ্ঞাসাবাদ বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, তদন্তের স্বার্থে অরূপের (Aroop Biswas) বক্তব্য ও প্রয়োজনীয় নথি যাচাই করতেই এই দ্বিতীয় দফার তলব করা হয়েছে। এর আগেও একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু তদন্তকারীদের বিস্তারিত কিছু তথ্যের প্রয়োজনে দ্বিতীয় বার ডেকে পাঠানো হয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। তদন্তকারীদের মতে, কিছু চুক্তি, অনুমোদন ও প্রশাসনিক সিদ্ধান্ত সংক্রান্ত নথি যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নথিগুলির ব্যাখ্যা পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য প্রয়োজন। অরূপ বিশ্বাস যেহেতু এই ইস্যুর সঙ্গে প্রশাসনিকভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে, তাই তাঁর বক্তব্য তদন্তের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

