Australia Vs England
Bengal Liberty
ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে(Australia Vs England ) অনুষ্ঠিত হলো আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী তথা আয়োজক দেশ ইংল্যান্ডকে অনায়াসে হারিয়ে রেকর্ড সপ্তম বারের মতো টি-২০ বিশ্বকাপ জিতে নিল অস্ট্রেলিয়ার নারী দল। গ্যালারিভর্তি দর্শকের উন্মাদনার মধ্যেও পুরো ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছে ইংল্যান্ড


ন্যূনতম লড়াইটুকুও তারা করতে পারেনি। অন্যদিকে, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে দেখা গেছে অবিশ্বাস্য লড়াই ও জেদ। পুরুষদের অস্ট্রেলিয়া দল যেখানে পাঁচবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে, সেখানে নারীরাও ট্রফির সংখ্যা বৃদ্ধিতে বিন্দুমাত্র পিছিয়ে নেই। আজকের মেগা ফাইনালেও তারই দাপট দেখা গেল—ইংল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে ফের বিজয়ী হলো ‘টিম ব্যাগি গ্রিন’।
ইংল্যান্ডের অতিসাধারণ ব্যাটিং(Australia Vs England )
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক সোফি মোলিনিউ। তাঁর সেই সিদ্ধান্তকে পুরোপুরি সঠিক প্রমাণ করলেন দলের বোলাররা।
শুরুতেই অ্যামি জোন্স ও অ্যালিস ক্যাপসি (হজ) আউট হয়ে যান। তবে ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্টের অর্ধশতরান এবং শেষ মুহূর্তে ফ্রেয়া কেম্পের ৪৪ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫০ রান তোলে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে কিম গার্থ ও লুসি হ্যামিলটন একটি করে উইকেট নেন।

মুনি-লিচফিল্ডের যুগলবন্দি(Australia Vs England )
১৫১ রানের লক্ষ্যমাত্রা খুব সহজেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। ওপেনার জর্জিয়া ভোল দ্রুত আউট হয়ে গেলেও, বেথ মুনি ও ফোবি লিচফিল্ডের ৬৭ বলে ১০০ রানের দুর্দান্ত পার্টনারশিপ জয়ের রাস্তা সহজ করে দেয়। বেথ মুনির ৬৪ ও ফোবি লিচফিল্ডের ৪৮ রানের ওপর ভর করেই প্রধান প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে তুলল অস্ট্রেলিয়া।
সপ্তম বারের অন্যান্য নজির(Australia Vs England )
এর আগে ২০১০ সালের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।
এরপর ২০১২ এবং ২০১৪ সালেও এই ইংল্যান্ডকেই হারিয়ে টি-২০ বিশ্বকাপের খেতাব জিতেছিল তারা।* চার বছর পর, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে স্মরণীয় জয় তুলে নেন এলিস পেরি-রা।

২০২০ সালে ঘরের মাঠে, ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।
এরপর ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকাকে এবং চলতি ২০২৬ বিশ্বকাপে তৃতীয়বারের মতো ইংল্যান্ডকে সহজে পরাজিত করে সপ্তমবারের জন্য ট্রফি নিজেদের করে নিল অজি বাহিনী।
আরো পড়ুন:-

