Baruipur Case
Bengal Liberty
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে(Baruipur Case) কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল এলাকায়। সোমবার দুপুরে তৃণমূলের এক প্রতিনিধি দল সেখানে পৌঁছতেই স্থানীয়দের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। এই প্রতিনিধি দলে ছিলেন দোলা সেন, প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায় এবং অনিতা কর মন্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে(Baruipur Case)
প্রতিনিধি দলের গাড়ি বারুইপুরে পৌঁছানোর পর দোলা সেন ও বিমান বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামতেই ক্ষুব্ধ বাসিন্দারা তাঁদের ঘিরে ধরেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা প্রতিনিধি দলকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন এবং এলাকায় ক্ষোভ উগরে দেন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা দ্রুত সক্রিয় হয়ে ওঠেন এবং তৃণমূল প্রতিনিধিদের কর্ডন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

উল্লেখ্য, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনার পর থেকেই গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে এবং পরিস্থিতির খোঁজখবর নিতেই শাসকদলের এই প্রতিনিধি দল সেখানে গিয়েছিল।

কিন্তু তাঁদের উপস্থিতি ঘিরেই স্থানীয় বাসিন্দাদের একাংশের পুঞ্জীভূত ক্ষোভ আছড়ে পড়ে। বারুইপুরের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে পুলিশ। প্রশাসন সূত্রে জানা গেছে, এই মামলায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার বাকি যোগসূত্র খতিয়ে দেখতে তদন্ত জারি রয়েছে।
আরো পড়ুন:-
Baruipur case: বারুইপুর ঘটনায় আনন্দ সর্দার সহ আরও ৩ জনকে গ্রেফতার পুলিশের

