CM Suvendu Adhikari
Bengal Liberty : বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এখনও অব্যাহত (CM Suvendu Adhikari)। রবিবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর স্থানীয়রা রাস্তা অবরোধ তুলে নিলেও, সোমবার ফের উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। এই আবহেই মঙ্গলবার বারুইপুরের পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

কাউকে রেয়াত দিতে নারাজ শুভেন্দু (CM Suvendu Adhikari)
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার মিত্র ইনস্টিটিউশনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বারুইপুরের ঘটনায় মূল অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন, নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী দ্রুত বিচার নিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। প্রয়োজনে আদালতে দোষীদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ডের সুপারিশ করতে যা যা আইনি পদক্ষেপ প্রয়োজন, সরকার তা করবে।
একই সঙ্গে তিনি বলেন, নাবালিকা নিখোঁজ হওয়ার অভিযোগ দায়েরের পর স্থানীয় পুলিশের কোনও গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের বিরুদ্ধেও কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিন বারুইপুরের ঘটনার পর গণপিটুনি, রেল অবরোধ এবং পুলিশ ও সিআরপিএফের (CRPF) ওপর হামলার ঘটনাকেও গুরুত্ব দিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই ঘটনাগুলির নেপথ্যে রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনও দিকই উপেক্ষা করা হবে না বলেও জানান তিনি। বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক চাপানউতোরের আবহে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন :
Baruipur : কিশোরীর দেহ উদ্ধারের সেই পুকুরেই মিলল আরও একটি দেহ

