Baruipur
Bengal Liberty : বারুইপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে আরও গুরুত্বপূর্ণ সাফল্য পেল পুলিশ (Baruipur)। মামলার আরও এক অভিযুক্ত কবীর মোল্লাকে উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে গ্রেফতার করেছে এসটিএফ, বারুইপুর স্পেশাল অপারেশন গ্রুপ এবং জেলা পুলিশের যৌথ বাহিনী। এই গ্রেফতারের পর মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। একইসঙ্গে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন পুলিশের ওপর হামলার ঘটনাতেও কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। ওই মামলায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, মূল মামলার পাশাপাশি হামলার ঘটনাতেও জড়িতদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে (Baruipur)।

বসিরহাটে থেকে গ্রেফতার কবীর (Baruipur)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত কবীর মোল্লা আত্মগোপনে ছিল। গোপন সূত্রে তার অবস্থানের খবর পেয়ে উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকায় অভিযান চালায় এসটিএফ, বারুইপুর এসওজি এবং জেলা পুলিশের যৌথ দল। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে বারুইপুরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তকারীদের মতে, এই জিজ্ঞাসাবাদ থেকে ঘটনার নেপথ্য সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। অন্যদিকে, নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালীন পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ইতিমধ্যেই ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে আরও অভিযুক্তদের শনাক্ত করার কাজ চালাচ্ছেন। পুলিশের দাবি, হামলায় জড়িত কাউকেই ছাড়া হবে না। আইন মেনেই প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন :
Baruipur : পুলিশের এনকাউন্টারে মৃত্যু বারুইপুর মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস

