Parnasree Murder Mystery
Bengal Liberty: বারুইপুর ও অশোকনগরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খাস কলকাতার পর্ণশ্রীতে পুকুর থেকে উদ্ধার হলো এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। বুধবার সকালে ইউনিক পার্ক দেবাশ্রম এলাকার একটি পুকুরে দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণ (Parnasree Murder Mystery)
স্থানীয়দের দাবি, মৃত ব্যক্তি এলাকার পরিচিত কেউ নন। সকালে দেহটি প্রথম নজরে আসতেই স্থানীয়রা পর্ণশ্রী থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়েছে।

তদন্ত শুরু (Parnasree Murder Mystery)
পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত মৃতের পরিচয় শনাক্ত করা যায়নি। ঠিক কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো এবং দেহটি পুকুরে এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খুনের ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

