Switzerland vs Colombia Review 2026
Bengal Liberty: ফের ফিফা বিশ্বকাপে টাইব্রেকারের সাহায্যে ম্যাচের চূড়ান্ত ফয়সালা হলো। রুদ্ধশ্বাস পেনাল্টি শুটআউটে লড়াকু কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর শেষ আটে পৌঁছাল মুরাত ইয়াকিনের শিষ্যরা (Switzerland vs Colombia Review 2026)।
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে আরও একবার কলম্বিয়ার স্বপ্ন চূর্ণ হলো। নির্ধারিত সময় ও ইনজুরি টাইমেও ম্যাচ গোলশূন্য থাকার পর, শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে স্মরণীয় জয় পেল গ্রানিত জাকার দল। এক কথায়, ফুটবল বিশ্ব আবারও এক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী রইল।

ম্যাচের সেরা দর্শকবৃন্দ (Switzerland vs Colombia Review 2026)
এদিন ম্যাচ শুরু হওয়ার আগেই ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। অন্যতম আয়োজক দেশ কানাডা এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ভ্যাঙ্কুভারের স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। একেই বলে ফুটবলের ঐতিহ্য, যা প্রতিটি দেশ দশকের পর দশক ধরে বুকে বহন করে চলেছে।

প্রথমার্ধের ম্যাড়মেড়ে ফুটবল (Switzerland vs Colombia Review 2026)
কিক-অফের সঙ্গে সঙ্গেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করলেও গোল করার ক্ষেত্রে তেমন কোনো তাড়াহুড়ো দেখায়নি। পরিস্থিতি বুঝে এগোনোর কৌশলের কারণেই ম্যাচের গতি বারবার মন্থর হয়েছে। সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি কোনো দলই।
গোল করার চেয়ে মাঝমাঠে বল দখলের লড়াইকেই বেশি প্রাধান্য দিয়েছে কলম্বিয়া ও সুইজারল্যান্ড। ফলে প্রথমার্ধের খেলা গোলশূন্য অবস্থাতেই শেষ হয়।
আরো পড়ুন:-
CM Suvendu Adhikari : ‘সুরক্ষা কবচ’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভুয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর
দ্বিতীয়ার্ধেও একই চিত্র (Switzerland vs Colombia Review 2026)
বিরতির পর ম্যাচের পরিস্থিতির কোনো বদল ঘটেনি। একই রকম ‘ধীরে চলো’ নীতি বজায় রেখে এগিয়েছে ম্যাচ। দেখে মনে হচ্ছিল, দুই দলই যেন মনে মনে পেনাল্টি শুটআউটের অপেক্ষা করছে!
নির্ধারিত সময়ের পর ইনজুরি টাইমেও খেলার গতি ছিল প্রচণ্ড মন্থর। তবে মাঠের খেলা ম্যাড়মেড়ে হলেও গ্যালারির উত্তেজনা ও উন্মাদনায় কোনো খামতি ছিল না। আজকের ম্যাচের অন্যতম সেরা প্রাপ্তি ভ্যাঙ্কুভার শহরের অসাধারণ দর্শকেরা। শেষ পর্যন্ত ১২০ মিনিটের লড়াই শেষে ম্যাচের চূড়ান্ত ফয়সালা হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে সুইসদের জয় (Switzerland vs Colombia Review 2026)
সুইজারল্যান্ডের হয়ে প্রথম পেনাল্টি নিতে আসেন দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় গ্রানিত জাকা। সফলভাবেই তিনি বল জালে জড়ান। কলম্বিয়ার হয়ে কুইনটেরোও সফল শট নেন। এরপর জেকি আমদুনির সফল শটে স্কোরলাইন হয় ২-১।
পরের শটে কলম্বিয়ার স্যানচেজ মিস করেন। সুইস ডিফেন্ডার মানুয়েল আকাঞ্জি শট বাইরে মারলেও সুইজারল্যান্ড মানসিকভাবে ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি।
আরো পড়ুন:-
Baruipur Encounter : দোষের সাজা পেয়েছে প্রভাস! স্ত্রীর গলায় ঝরে পড়ল তীব্র ক্ষোভ
ভার্গাসের গোলে ঐতিহাসিক জয় (Switzerland vs Colombia Review 2026)
শেষ পর্যন্ত রুবেন ভার্গাসের সফল স্পট-কিকে ৭২ বছর পর আবারও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল সুইসরা। এর আগে ১৯৫৪ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে শেষ আটে উঠেছিল তারা। তারপর থেকে আর কোয়ার্টার ফাইনালের মঞ্চে পৌঁছাতে পারেনি সুইজারল্যান্ড। তবে রূপকথার এই বিশ্বকাপে আরেকটি রূপকথার জন্ম হলো। আর এরই সঙ্গে বিদায় নিল বিশ্বকাপের অন্যতম লড়াকু দল কলম্বিয়া।

সামনে বিশ্বজয়ী আর্জেন্টিনার কঠিন চ্যালেঞ্জ (Switzerland vs Colombia Review 2026)
কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে সুইজারল্যান্ডের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। কিন্তু শেষ আটে তাদের সামনে দাঁড়িয়ে বর্তমান বিশ্বজয়ী লিওনেল মেসির আর্জেন্টিনা।
যারা ২০১৪ সালের বিশ্বকাপে সুইজারল্যান্ডের স্বপ্ন ভেঙে দিয়েছিল। সেবার ১১৪ মিনিটের মাথায় লিওনেল মেসির পাস থেকে আনহেল দি মারিয়ার গোলে প্রি-কোয়ার্টার ফাইনালে ১-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। ১২ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে এই দুই দলের।
আগামী রবিবার, ১২ জুলাই ভারতীয় সময় সকাল ৬:৩০ মিনিটে কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। পারবে কি সুইজারল্যান্ড আর্জেন্টিনার জয়ের রথ থামাতে, নাকি আবারও বাজিমাত করবে লিওনেল মেসির আলবিসেলেস্তেরা? এই প্রশ্নকে কেন্দ্র করেই এখন মেগা ম্যাচের অপেক্ষায় অধীর আগ্রহে প্রহর গুনছে গোটা ফুটবল বিশ্ব।


