Suvendu Adhikari
Bengal Liberty
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম(Suvendu Adhikari ) মুর্শিদাবাদ জেলা সফরে এলেন শুভেন্দু অধিকারী। পালাবদলের পর একাধিক প্রশাসনিক ও নীতিগত পরিবর্তনের আবহে জেলা কোর কমিটির সদস্যদের সঙ্গে তাঁর এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বহরমপুরে আয়োজিত এই রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী একদিকে যেমন সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান, তেমনই আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশ দেন।

বৈঠকের পর মুখ্যমন্ত্রী অভিযোগ করেন(Suvendu Adhikari)
পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। তাঁর দাবি, একটি পরিবার বিভিন্ন সরকারি প্রকল্প মিলিয়ে মাসে প্রায় ১৫ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাওয়ার কথা থাকলেও, সেই ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বিশেষ করে টেন্ডার প্রক্রিয়াতেও বড়সড় দুর্নীতির অভিযোগ তোলেন তিনি।

সরকারি প্রকল্প(Suvendu Adhikari)
সরকারি প্রকল্পের উপভোক্তাদের তালিকায় ভুয়ো সুবিধাভোগীর উপস্থিতির অভিযোগ এনে মুখ্যমন্ত্রী জানান, তফসিলি জাতি (SC), তফসিলি জনজাতি (ST) এবং দিব্যাঙ্গদের নামে ভুয়ো উপভোক্তা তৈরি করা হয়েছে। এই অনিয়ম রুখতে এবার থেকে সমস্ত উপভোক্তার KYC (Know Your Customer) যাচাই করা হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রায় দু’মাস সময় লাগতে পারে। ভুয়ো উপভোক্তা চিহ্নিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
আরো পড়ুন:-
Sheikh Hasina : চলতি বছরের ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা? জল্পনায় নতুন মাত্রা
প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজ(Suvendu Adhikari)
প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজের খতিয়ান দিতে গিয়ে নদীভাঙন রোধে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই খাতে ৩,৬০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনার কথা জানান তিনি, যাতে নদীভাঙন প্রবণ এলাকায় স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায়। পাশাপাশি, জেলার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, বহরমপুর হাসপাতালের নিউরোলজি এবং কার্ডিওলজি বিভাগে চার জন করে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হবে, যাতে জেলার মানুষকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র ছুটতে না হয়। বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী দলের নেতা-কর্মীদের উদ্দেশে বুথ স্তর পর্যন্ত সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কাজ করার নির্দেশ দেন। আগামী নির্বাচনের প্রস্তুতি এবং প্রশাসনিক স্বচ্ছতা—দুই বিষয়েই তাঁর বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট।

