West bengal SIR update
Bengal Liberty: হাতে আর মাত্র বাকি দু’দিন। তারপরেই অনুষ্ঠিত হবে নির্বাচনী মহড়া। প্রস্তুতিতে তুঙ্গে ব্যস্ততা রাজ্যের সিইও দপ্তরে। জোরকদমে চলছে ইভিএম চেকিংয়ের কাজ।
বিহারের নির্বাচনী পর্ব শেষ। এবার পশ্চিমবঙ্গে পালা। নির্বিঘ্নে চলছে SIR-এর কাজ। রাজ্যে আগে ছিল ৮০ হাজার ৬৮১ টি বুথ। এখন তা বেড়ে হয়েছে ৯৫ হাজার। ছাব্বিশের নির্বাচনে এই ৯৫ হাজার বুথে ৩০ শতাংশ রিজার্ভ সহ ব্যালট ইউনিট ও কন্ট্রোল ইউনিট মিলিয়ে মোট ১ লক্ষ ৩০ হাজারের মতো ইভিএমের প্রয়োজন। সঙ্গে ১ লক্ষ ৩৫ হাজার ভিভিপ্যাটও। যাবতীয় সব সরঞ্জামই সিইও দপ্তরের হাতে রয়েছে। তেমনটাই খবর।
SIR থেকে শুরু করে পূর্বের নির্বাচন, পশ্চিমবঙ্গ প্রশাসনের কাছে বারংবার জবাবদিহি হতে হয়েছে কমিশনকে। তাই জন্যই আগেভাগে শান্তিপূর্ণভাবে সে রাজ্যে ইভিএম পরীক্ষার কাজ সেরে ফেলতে চায় কমিশন। আগামী ২১শে নভেম্বর ইভিএম-এর ফার্স্ট লেভেল চেকিং করতে গিয়ে ভোটের মহড়াও সেরে ফেলবে কমিশন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী’সহ কমিশনের অন্যান্য শীর্ষ পদাধিকারীরা হাতে তিন দিন সময় নিয়ে বঙ্গ সফরে এসেছেন। শুক্রবার নিউটাউনের ইকো পার্ক সংলগ্ন ব্যাঙ্কয়েটে তাঁদের নেতৃত্বেই ভোটের মহড়া অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রতিটি জেলার ইভিএম অফিসার এবং ওয়ারহাউস অফিসার’দের ইভিএম সংক্রান্ত সমস্ত প্রশিক্ষণ দেবেন বেঙ্গালুরুর ECIL সংস্থার(ইভিএম নির্মাণকারী সংস্থার) ইঞ্জিনিয়ার ও কমিশনের ইভিএম পর্যবেক্ষকরা মিলে।

পরিবর্তন! এবার ইভিমিএম মেশিনে থাকবে প্রার্থীর ছবিও (West Bengal election update)
কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, এবার ইভিএমে দলীয় প্রতীকের পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীর ছবিও থাকবে। ইভিমিএমের বোতামের পাশে কোথায় কীভাবে সেই ছবি লাগানো হবে, তাও দেখিয়ে দেওয়া হবে ডিইও এবং জেলার ইভিএম অফিসারদের। এভাবেই ছাব্বিশের নির্বাচনের ভোটের মহড়া এবং ইভিএম প্রশিক্ষণের প্রথম পর্ব শেষ হবে।
