Ritabrata Banerjee
Bengal Liberty
“মাথায় বন্দুক ঠেকিয়ে চিকিৎসা করানো হয়েছে”— অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ কর্মসূচি নিয়ে(Ritabrata Banerjee) এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয়ে ভুল চিকিৎসা, পরিকাঠামোর অভাব এবং ভুল ওষুধ দেওয়ার অভিযোগের আবহেই তাঁর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।

থ্রেট কালচারের নিদর্শন সেবাশ্রয়(Ritabrata Banerjee)
রবিবার এক সাংবাদিক বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সেবাশ্রয় শিবিরে কোনো উপযুক্ত পরিকাঠামো বা পর্যাপ্ত স্বীকৃত চিকিৎসক ছিলেন না। তাঁর অভিযোগ, হোমিওপ্যাথিক চিকিৎসক এবং অনভিজ্ঞ ডাক্তারি পড়ুয়াদের ভয় দেখিয়ে, এমনকি “মাথায় বন্দুক ঠেকিয়ে” জোর করে চিকিৎসা করাতে বাধ্য করা হতো। ঋতব্রতের কথায়, “বিগত ১৫ বছর ধরে রাজ্যে যে ‘থ্রেট কালচার’ বা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, সেবাশ্রয় তারই এক চরমতম নিদর্শন।” তাঁর দাবি, চিকিৎসা পরিষেবার মতো সংবেদনশীল ক্ষেত্রেও ক্ষমতার প্রভাব খাটিয়ে কাজ করিয়েছে অভিষেক ও তৃণমূল আশ্রিত গুন্ডারা।


উল্লেখ্য, সম্প্রতি সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরে নিজের পা বাদ যাওয়ার অভিযোগ তুলেছেন মালতী বিশ্বাস নামে এক নারী। এই ঘটনায় তিনি থানায় এফআইআরও (FIR) দায়ের করেছেন। সেই ঘটনার জেরে সেবাশ্রয় কর্মসূচি নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিল। যদিও এই অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।

