PoK News
Bengal Liberty
ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে পাক-অধিকৃত কাশ্মীর। পাকিস্তানের(PoK News) নৃশংসতার ছবি আবারও প্রকাশ্যে এসেছে। দীর্ঘদিন ধরেই সেখানে স্থানীয় বাসিন্দাদের ওপর দমন-পীড়নের খবর পাওয়া যাচ্ছিল। কর্মসংস্থান, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ও গণতন্ত্রের অভাবের কারণে পাকিস্তানের কবল থেকে মুক্ত হতে চান সেখানকার সাধারণ নাগরিকরা। সেই অসন্তোষকে কেন্দ্র করেই আবারও পাক বাহিনীর নৃশংসতার গুরুতর অভিযোগ সামনে এল।

নির্মম পাকিস্তান(PoK News)
রাওয়ালকোটে একটি বাস টার্মিনালের কাছে বিক্ষোভ প্রদর্শন করছিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, সেই সময় তাঁদের ওপর নির্বিচারে গুলি চালায় শাহবাজ শরিফের নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ৬ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে(PoK News)
মাতিয়াল মিরা বাস টার্মিনাসে পাক নিরাপত্তা বাহিনীর এই নির্মম দমন-পীড়নে নিহতদের মধ্যে জাহিদ মুঘল, জাফর মুঘল, আরসালান আকবর ও ওয়াজিদ হায়াতসহ মোট ৬ জন রয়েছেন। সাম্প্রতিক এই সহিংসতা ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বলাই বাহুল্য, অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদের বিরুদ্ধে জনক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে।
নেপথ্যে অন্য গল্প?(PoK News)
এরই মধ্যে গতকাল আমেরিকার রাজধানী ওয়াশিংটনে, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা হোয়াইট হাউসের সামনে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সোচ্চার হয়ে তাঁরা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আমেরিকায় এই প্রতিবাদের পরপরই আবারও অশান্তির আগুন ছড়াল পাক-অধিকৃত কাশ্মীরে। এর ফলে সামগ্রিক ভূ-রাজনীতিতে কী প্রভাব পড়বে, তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এর পাশাপাশি, স্বাধীনতার এই নতুন লড়াই শেষ পর্যন্ত কতটা সফলতা এনে দেয়, এখন সেটাই দেখার।

