Polling Booth Guidelines
Bengal Liberty: SIR ফর্মে আধার কার্ড বাধ্যতামূলকের পর এবার নতুন ভোটার কার্ড থেকে শুরু করে স্থানান্তরিত ভোটার কার্ড, সব ক্ষেত্রেই বাধ্যতামূলক আধারকার্ড।
এনুমারেশনের ফর্মে আধারকার্ড বাধ্যতামূলক করেছিল কমিশন। বিশেষ করে যদি কেউ অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করতে চায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার কার্ড এবং আধার কার্ড দুইয়ের সঙ্গেই নিজের ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। তবে কমিশনের নতুন নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, ৬ নম্বর ফর্ম অর্থাৎ যদি কেউ নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেন, ৭ নম্বর ফর্ম অর্থাৎ যদি কেউ ডিভিশনের জন্য আবেদন করেন এবং ৮ নম্বর ফর্ম অর্থাৎ যদি কেউ নিজের ভোটার আই কার্ড সংশোধন করতে চায় তাহলে এবার থেকে আধারকার্ড বাধ্যতামূলক। এতদিন যা ঐচ্ছিক ছিল।

নির্বাচন কমিশন সূত্রে খবর,(Election Commission)
ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কারণ আধার কার্ডের নম্বর ব্যাংকের অ্যাকাউন্ট এবং সরকারি সব স্কিমের সঙ্গে যুক্ত। তাই নতুন ভোটার কার্ড তৈরির জন্য আধার কার্ডকে মান্যতা দিল কমিশন।
অন্যদিকে, অনলাইনেও যদি কেউ নতুন ভোটার কার্ড করতে চায় সেক্ষেত্রেও বাধ্যতামূলক আধার কার্ড। আগামী ৮ ই জানুয়ারি পর্যন্ত নতুন ভোটার কার্ডের আবেদন করা যাবে। পাশাপাশি ডিভিশন এবং সংশোধনের জন্য আবেদন করা যাবে।
