Bomb explosion Sound:

Bengal Liberty:

রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকায় একটি ভাড়া বাড়িতে বিস্ফোরণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সুতলি বোমা বিস্ফোরণের জেরেই বাড়ির দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় কোনো প্রাণহানির খবর না মিললেও, বিস্ফোরণের তীব্রতায় ঘরের ভেতরে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement

ব্যাগের ভিতরেই কি ছিল বোমা? তদন্তে পুলিশ

Bomb explosion Sound

স্থানীয় সূত্রে খবর, কয়েক দিন আগে দু’জন ব্যক্তি রাতের জন্য থাকার কথা বলে বাড়িটি ভাড়া নেন। গত দু’দিন ধরে তাঁরা ওই বাড়িতেই ছিলেন। অভিযোগ, ঘটনার দিন দু’জন নাবালকের হাতে একটি ব্যাগ দিয়ে সেটি ঘরের ভিতরে রাখতে বলা হয়। ব্যাগটি রেখে তারা বাইরে বেরিয়ে আসার কিছুক্ষণ পরেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির দুটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন এলাকার বাসিন্দারা।

Bomb explosion Sound
Bomb explosion Sound

হতে পারে ফরেনসিক তদন্ত 

Bomb explosionmb Sound

স্থানীয়দের দাবি, ব্যাগে কী ছিল সে সম্পর্কে নাবালকদের কোনো ধারণাই ছিল না। তাদের অজান্তেই কোনো বিপজ্জনক সামগ্রী বহন করানো হয়ে থাকতে পারে বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে সুতলি বোমা বিস্ফোরণের সন্দেহ করা হলেও, ঘটনাস্থলটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে। প্রয়োজনে ফরেনসিক বিশেষজ্ঞদেরও ডাকা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

জনবসতিপূর্ণ এলাকায় এই বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটলে তার দায় কে নিত? দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঘটনার পর থেকেই দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ অনশন থামবে না! সোনমের দেখানো পথে এবার অভিজিৎ দিপকে

 

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury