accused
Bengal Liberty: মৃত ব্যক্তির SIR ফর্ম ভর্তি করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা চালানোয় ধরা পড়ল বাংলাদেশি এক যুবক। মৃতার আত্মীয় স্বজনরাই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হুগলির ডানকুনি পৌরসভার ২০ নং ওয়ার্ডের মাথুরডাঙি এলাকায়।
জানা গিয়েছে, ২০১৫ সালে মারা যান মহসিন খান। তাঁর SIR ফর্ম ভর্তি করে জমা দেন বাংলাদেশি এক যুবক, নাম নাদিম। ১৫ বছর ধরে ডানকুনিতে বসবাস করছেন অভিযুক্ত। চার হাজার টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ড তৈরি করার পাশাপাশি মৃত মহসিনের গণনা ফর্ম জোগাড় করেন তিনি টাকার বিনিময়ে। এরপর তা ভর্তি করে সময় মতো জমা দিয়ে দেন। এই খবরটি মৃত মহসিন খানের দাদা মাইদুল খানের কানে পৌঁছাতেই দেরি না করে সকলকে জানান তিনি।

পুলিশ সূত্রে খবর,(SIR)
অভিযুক্তকে আটকে রাখে এলাকার বাসিন্দারা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নথি জালিয়াতির অভিযোগে
নাদিমকে গ্রেফতার করে পুলিশ।ইতিমধ্যেই গোটা বিষয়টা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
