Bengal Liberty
অনলাইন(Online Payment) পেমেন্ট এবং ইউপিআইকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরেই জল্পনা তুঙ্গে ছিল। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় দাঁড়িয়ে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ বসবে কি না, তা নিয়ে বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যের পর বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়, ২,০০০ টাকার পেমেন্টের সীমা ছাড়িয়ে গেলে অতিরিক্ত চার্জ গঠন করা হতে পারে। কিন্তু শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল, সাধারণ নাগরিকদের কাছ থেকে ইউপিআইয়ের মাধ্যমে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কোনও রকম অতিরিক্ত চার্জ নেওয়া হবে না। ২০০৭ সালের টেলিকম রেগুলেটরি বিল আইনে পরিণত হওয়ার পর সরকারের তরফে এই নয়া ঘোষণা করা হয়েছে।

এমডিআর যুক্ত হলে কী হবে(Online Payment)
ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ নেওয়া না হলেও, মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর যুক্ত হলে কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত চার্জ নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ বলেই মনে করা হচ্ছে, কারণ কেন্দ্রীয় সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।এর পাশাপাশি, পিএসএস বিল সংসদে পেশ হওয়ার পর আইন হিসেবে কার্যকর হলে আরও কোনও নতুন সংযোজনের প্রয়োজন রয়েছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। এরপর কেন্দ্রীয় সরকারের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর। তবে এই ঘোষণার পর বিরোধীদের সমালোচনার সুযোগ কতটা থাকে, তা নিয়েও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।



