Weather Alert
Weather Alert

Weather Update: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! জারি কমলা-হলুদ সতর্কতা

Bengal Liberty 

ছুটির দিনেও দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস (Weather Update)। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, ৯ অগাস্ট রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার সকাল থেকে হালকা বৃষ্টি সম্ভাবনা। দুপুরের পর থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে প্রতিটি জেলায়। সেই সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া বইবে। যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি হয়েছে।

weather update
weather update

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত মেঘলা আকাশ থাকবে। দিন শুরুর দিকে আবহাওয়া তুলনামূলক শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা। দুপুরের পর থেকে দুর্যোগের পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি দুপুর থেকে সন্ধে পর্যন্ত। বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি থাকায় বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম অনুভূত হবে।

Weather Alert
Weather Alert

আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তনের প্রভাবে দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে দুর্যোগের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার প্রবল সম্ভাবনা

উত্তরবঙ্গে মিলবে স্বস্তি

হাওয়া অফিসের রিপোর্টে দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গে রবিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় মূলত মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

মূলত মেঘলা আকাশ ও ভারী বৃষ্টির সতর্কতা জারি দিঘা সহ জেলায়। সেই সঙ্গে বজ্রপাত ও ঘন্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। উত্তাল থাকবে সমুদ্র।

আরও পড়ুন – বনগাঁ থেকে মঙ্গলকোট, একাধিক থানায় রদবদল! কোন দায়িত্বে কে থাকছেন?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury