Bengal Liberty
আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার দুই বছর পূর্তিতে রবিবার রাজ্যজুড়ে পালিত হল ‘অভয়া দিবস’ (R G Kar news)। এই উপলক্ষে সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ১১টা থেকে দু’মিনিট নীরবতা পালন করা হয়। আর জি করের স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসক-সহ সকলেই অভয়ার স্মরণে নীরবতা পালন করেন। পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলন এবং ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

ফের উঠল বিচারের দাবি R G Kar news
৯ আগস্ট অভিশপ্ত দিন। আর জি করের ইতিহাসে কালো দিন হিসেবেই চিহ্নিত হয়ে রয়েছে এই দিনটি। ঠিক দুই বছর আগে কর্মরত অবস্থায় নির্যাতনের শিকার হয়েছিলেন তরুণী চিকিৎসক ‘অভয়া’। ঘটনার পর বিচারের দাবিতে গোটা রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হয়েছিলেন সাধারণ মানুষ।

স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে যাঁরা ছিলেন, ডিউটিতে ছিলেন, পরে হাসপাতালে এসেছিলেন কিংবা সিসিটিভি ফুটেজে যাঁদের দেখা গিয়েছিল, তাঁদের সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের আওতায় আনা হবে আর জি করের তৎকালীন অধ্যাপক ও চিকিৎসকদেরও। হাসপাতালের প্রশাসনিক ও পরিকাঠামোগত ত্রুটি, বিভাগীয় সমন্বয়ের ঘাটতি এবং ঘটনার পর কোনও তথ্য আড়াল করার চেষ্টা হয়েছিল কি না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
আরও খবর
অন্যদিকে, অভয়ার পরিবারের তরফেও রবিবার পানিহাটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বিকেলে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।


