2026 West Bengal Election BJP Campaign
Bengal Liberty Desk, ৫ ডিসেম্বর, কলকাতা: পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করার ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (BJP)। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক ডেকে রাজ্য বিজেপি নেতৃত্ব জানিয়েছে যে, ৫ ডিসেম্বর, শুক্রবার থেকেই এই অভিযান শুরু হচ্ছে। রাজ্যের প্রাক্তন সভাপতি রাহুল সিংহ এই ঘোষণা করে বলেন, ভোটের নির্ঘণ্ট ঘোষণার এত আগে প্রচার শুরু করা পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে বিরল।

প্রথম ধাপের কৌশল:
প্রাথমিক পর্যায়ে প্রচার চলবে ‘শক্তিকেন্দ্র’ (যা ৫ থেকে ৭টি বুথ নিয়ে গঠিত, অর্থাৎ BJP Shaktikendra) স্তরে। রাজ্যজুড়ে ১৩ হাজারেরও বেশি ‘শক্তিকেন্দ্রে’ পথসভার আয়োজন করা হবে। প্রথম দিন, অর্থাৎ শুক্রবারেই ১৩০০টি পথসভা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অর্থাৎ প্রায় প্রত্যেক মণ্ডলে একটি করে পথসভা শুক্রবারেই হয়ে যাবে। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সেগুলি হবে।
প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃত্ব:
চলতি বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই তিনটি জনসভা করেছেন। এর পাশাপাশি, তিনি আগামী কয়েক মাসের মধ্যে আরও সাতটি জনসভা করবেন। এই সাতটি সভার মধ্যে প্রথমটি হতে চলেছে নদীয়ার রানাঘাটে আগামী 20th December তারিখে, সংসদের শীতকালীন অধিবেশন শেষ হওয়ার ঠিক পরেই। এছাড়াও অমিত শাহ (Amit Shah) এবং রাজনাথ সিংহ (Rajnath Singh) -সহ সর্বভারতীয় স্তরের নেতারাও প্রচার চালাবেন।

রথযাত্রা:
ভোটের কর্মসূচী উপলক্ষ্যে রাজ্য বিজেপির রথযাত্রা বিশেষ মোড় নিতে চলেছে। বাংলার উত্তর থেকে দক্ষিন মোট ৫টি অংশ থেকে আসছে এই রথ। উত্তরবঙ্গ, নবদ্বীপ, কলকাতা, হাওড়া, হুগলী ও মেদিনীপুর এছাড়া রাঢ় বঙ্গ থেকেও শুরু হয়েছে রথযাত্রা। নদীয়ার রানাঘাটে মোদির জনসভায় এসে এই রথয়াত্রা শেষ হওয়ার সম্ভরনা রয়েছে। উল্লেখ্য, বিজেপির ‘রথ’ বলতে প্রধানত ১৯৯০ সালের রাম রথযাত্রা-কে বোঝানো হয়, যা এল.কে. আডভানির নেতৃত্বে বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্ককে কেন্দ্র করে শুরু হয়েছিল এবং এটি ছিল একটি বড় রাজনৈতিক-ধর্মীয় যাত্রা তার পরে এই রথয়াত্রা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তাড়াতাড়ি প্রচার শুরুর কারণ:
এত দ্রুত আনুষ্ঠানিক প্রচার শুরু করার কারণ ব্যাখ্যা করে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের কাজ (SIR) শুরু হয়েছে মানেই আমরা নির্বাচনের দিকে এগোচ্ছি। সুতরাং প্রচারও আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে যাওয়া দরকার। এই উদ্যোগকে আসন্ন Bengal Assembly Election বা Lok Sabha Election-এর জন্য দলের পূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
