Ranbir Alia's New House
Bengal Liberty Desk, ৫ ডিসেম্বর, কলকাতা: গত অক্টোবর মাসেই তৈরি হয়ে গিয়েছে তাঁদের সাধের বাংলো। মুম্বইয়ের (Mumbai) সেলেব পাড়ায় তৈরি হয়েছে রণবীর-আলিয়ার (Ranbir Kapoor & Alia Bhatt) বিলাসবহুল বাংলো (New Bunglow)। যেই রাজপ্রাসাদ কিনা বাজারদরে শাহরুখ

খানের (Shahrukh Khan) ‘মন্নত’, এমনকি বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) ‘জলসা’কেও টেক্কা দেয়। জানা যায়, বান্দ্রায় (Bandra)
উত্তরাধিকারসূত্রে কাপুরদের পৈতৃক ভিটে পেয়েছিলেন ঋষি কাপুর এবং নীতু কাপুর (Kapoor’s Residence)। আর সেখানেই বিগত দেড় বছর ধরে তিল তিল করে সুদৃশ্য বিশালাকার বাংলো তৈরি করিয়েছেন রণবীর-আলিয়া। যার আনুমানিক মূল্য ২৫০ কোটিরও বেশি। দিওয়ালির দিনই হোমযজ্ঞ, পুজোপাঠ সম্পন্ন করে গৃহপ্রবেশ হয়েছে। এবার সেই নতুন বাংলোয় সংসারসুখের ঝলক দেখালেন আলিয়া ভাট (Alia Bhatt)।

আগেই জানা গিয়েছিল যে, দীপাবলিতে কাপুর ম্যানশনে গৃহপ্রবেশ করতে চলেছেন রণবীর-আলিয়া। সেসময়ে তাঁদের বিরক্ত না করার আর্জিও জানিয়েছিলেন অভিনেত্রী। তবে সাম্প্রতিককালে গৃহপ্রবেশের অনুষ্ঠান নিয়ে মুখ না খুললেও বছর শেষের মাসে এসে এ বার তার ঝলক দেখালেন আলিয়া। শুক্রবার সাতসকালে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল গৃহপ্রবেশের দিন ব্যস্ত তারকা দম্পতিকে। কোনও ফ্রেমে ঋষি কাপুরের ছবির সামনে দাঁড়িয়ে প্রণাম করতে দেখা গেল রণবীরকে তো কোনও ছবিতে আবার ধরা পড়ল তাঁদের হোমযজ্ঞ, পুজোপাঠের ঝলক। খুদে রাহাও মা-বাবার সঙ্গে পুজোয় বসেছিল। ঋষি কাপুরের (Rishi Kapoor) ছবির সামনে দাঁড়িয়ে আলিয়াকে আলিঙ্গন করে আদরে ভরিয়ে দিতে দেখা গেল শাশুড়ি নীতু কাপুরকে।
জানা গিয়েছে, ২৫০ কোটির এই বাংলোর অর্ধেক অংশ নাকি মেয়ে রাহা কাপুরের (Raha Kapoor) নামে রেজিস্ট্রি করিয়েছেন রণবীর-আলিয়া (Ranbir-Alia)। আর বাকিটা ঋষি কাপুরের কথামতো নীতু কাপুরের নামে রাখা হয়েছে।

