Bengal Liberty
চিৎপুর রেলব্রিজের পাশে ভয়াবহ(Chitpur Fire Incident)অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়িয়ে পড়ল তীব্র চাঞ্চল্য। একটি গুদামে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।

গুদামে আগুন, এলাকায় আতঙ্ক(Chitpur Fire Incident)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিৎপুর রেলব্রিজের পাশে থাকা একটি গুদামে আগুন লাগে। আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন দমকলকর্মীরা।
ঘটনাস্থলে ১০টি দমকলের ইঞ্জিন(Chitpur Fire Incident)
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়েছে। আগুন যাতে গুদাম থেকে আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সেদিকেও নজর রাখছেন দমকলকর্মীরা।
আরও খবর



