পারাকলা প্রভাকর
পারাকলা প্রভাকর

সিজেপির আন্দোলনে যোগ দিতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলার স্বামী

এক্স হ্যান্ডেলে এসআইআর বিরোধী আন্দলনে যোগ দেওয়ার কথা নিজেই জানিয়েছেন বিজেপি সরকারের কড়া সমালোচক হিসাবে পরিচিত প্রভাকর। এই বিষয়ে সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “প্রতিটি গলিতে থাকুক যন্তর মন্তর! শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জনগণের পদযাত্রা। আসুন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় জেগে উঠি।”

‘ইন্ডি’ জোটকেও দেশব্যাপী এই বিক্ষোভে অংশগ্রহণের ডাক দিয়েছে সিজেপি। যদিও কংগ্রেস বা অন্য বিরোধী দলগুলি এই বিষয়ে কিছু জানায়নি।

এর আগেও ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে সিজেপি-র প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রভাকর। সেই কর্মসূচিতে তাঁর সঙ্গে ছিলেন ইউটিউবার ধ্রুব রাঠি এবং প্রকাশ রাজের মতো ব্যক্তিত্ব। এবার বিজেপি সরকার এবং স্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে অস্বস্তিতে ফেলে ২৩ অক্টোবর মোদি সরকারের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শামিল হচ্ছেন তিনি। ২৩ অক্টোবর এই অর্থনীতিবিদের পাশাপাশি একই মঞ্চে থাকার কথা প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, কৃষক নেতা রাকেশ টিকায়েত, এআইএসএ-র সভাপতি নেহা বোরা এবং লেখক তুষার গান্ধীও।

Bengal Liberty