Bengal Liberty: মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিকে ঘিরে পরিস্থিতি ক্রমশ জোড়ালো হয়ে উঠছে। আগামী ২৩ অক্টোবর এসআইআর বিরোধী এবং মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। এবার অভিজিৎ দীপকে, অভিনেতা প্রকাশ রাজদের সঙ্গে ওই আন্দোলনে যোগ দিতে চলেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী পারাকলা প্রভাকর।
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনতার মিছিলে আহ্বান পারাকলার
এক্স হ্যান্ডেলে এসআইআর বিরোধী আন্দলনে যোগ দেওয়ার কথা নিজেই জানিয়েছেন বিজেপি সরকারের কড়া সমালোচক হিসাবে পরিচিত প্রভাকর। এই বিষয়ে সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “প্রতিটি গলিতে থাকুক যন্তর মন্তর! শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জনগণের পদযাত্রা। আসুন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় জেগে উঠি।”
‘ইন্ডি’ জোটকেও দেশব্যাপী এই বিক্ষোভে অংশগ্রহণের ডাক দিয়েছে সিজেপি। যদিও কংগ্রেস বা অন্য বিরোধী দলগুলি এই বিষয়ে কিছু জানায়নি।
আরও খবর
এর আগেও ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে সিজেপি-র প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রভাকর। সেই কর্মসূচিতে তাঁর সঙ্গে ছিলেন ইউটিউবার ধ্রুব রাঠি এবং প্রকাশ রাজের মতো ব্যক্তিত্ব। এবার বিজেপি সরকার এবং স্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে অস্বস্তিতে ফেলে ২৩ অক্টোবর মোদি সরকারের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শামিল হচ্ছেন তিনি। ২৩ অক্টোবর এই অর্থনীতিবিদের পাশাপাশি একই মঞ্চে থাকার কথা প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, কৃষক নেতা রাকেশ টিকায়েত, এআইএসএ-র সভাপতি নেহা বোরা এবং লেখক তুষার গান্ধীও।


