Bengal Liberty : ককরোচ জনতা পার্টির নেতাদের গ্রেফতারি নিয়ে নিজের দলের প্রাক্তন নেতা আন্নামালাইয়ের প্রশ্নের মুখে পড়তে হল বিজেপিকে। যদিও এর পালটা উত্তর দিতেও দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে। সোশাল মিডিয়ায় তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি আন্নামালাই লিখেছেন, গণতান্ত্রিক দেশে যদি কেউ আইনের লঙ্ঘন নিয়ে প্রশ্ন করে, তাদেরকে নানা নামে সম্মোধন করা হচ্ছে।
এমনকি সরকারের তরফে তাঁদের বিদেশি তকমাও দিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে পথে নেমেছে সিজেপি। সিজেপির একাধিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের এই ধরনের আচরণ নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন আন্নামালাই। তবে এবার আন্নামালাইকে পালটা আক্রমণ করতে দেখা গেল বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, আন্নামালাই দ্বিচারিতা করছেন।
বিজেপিতে থাকার সময় এসআইআরকে সমর্থন করে কথা বলেছিলেন আর বিজেপি ছেড়ে দেওয়ার পর এখন অন্য কথা বলছেন। এই নিয়েও বক্তব্য রাখতে গিয়ে তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি নেতার দাবি, ‘মনে রাখতে হবে, আমি ৫ জুন বিজেপি ছেড়েছি। আমি ককরোচদের আন্দোলনের পদ্ধতিকে সমর্থন করিনি। কিন্তু কেউ যদি আমাকে প্রশ্ন করে, বিক্ষোভ দেখানোর অধিকার রয়েছে কিনা, তাহলে আমি বলব, অবশ্যই রয়েছে।’


