INDI Alliance
INDI Alliance

বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়ালি বৈঠক বাতিল ইন্ডি জোটের

Bengal Liberty : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে আন্দোলন কোন পথে এগোবে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারল না ইন্ডি জোটের প্রতিনিধিরা। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়ালি বৈঠক করার কথা ছিল বিরোধীদের। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। কবে বৈঠকটি হবে, তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।


নবরাত্রির আগে থেকেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি পথে নেমেছে বিরোধী ইন্ডিয়া জোট। আগামী ১ নভেম্বর রামলীলা ময়দানে সভা করার কথা রয়েছে বিরোধীদের। এই কর্মসূচিকে সামনে রেখে ভবিষ্যৎ রণকৌশল নির্ধারণে বৈঠক করবেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। প্রথমে ঠিক ছিল, বৃহস্পতিবার ভার্চুয়ালি বৈঠক করা হবে। কিন্তু পরে ঠিক হয়, এদিন বৈঠক হবে না। তবে খুব তাড়াতাড়ি যে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা বৈঠক করবেন তা বলার অপেক্ষা রাখে না। কারণ, অক্টোবর মাসের শেষের দিকেই বিশেষ অধিবেশন ডাকতে পারে মোদি সরকার।

সেই অধিবেশনে আসন পুনর্বিন্যাস বিল, মহিলা সংরক্ষণ বিল সহ সংবিধান সংশোধনী বিল আনতে চলেছে সরকার। এর আগে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা নিজেদের মধ্যে বৈঠক করে নিতে পারেন বলে খবর। ইতিমধ্যে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নির্বাচন কমিশন দফতরে অভিযান চালায় ইন্ডিয়া জোট। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট অভিযানও করে বিরোধী দলের সাংসদরা। সেখানে কংগ্রেস, বাম, মমতা তৃণমূল সহ বিরোধী দলের অনেক নেতারাই যোগ দিয়েছিলেন। কেন্দ্র বিরোধীতায় ইন্ডিয়া জোটের ঐক্যের ছবি ফুটে উঠেছিল। গত ১২ অক্টোবর সুপ্রিম কোর্ট অভিযানের পর গত ১৩ অক্টোবর ইন্ডিয়া জোটের সাংসদদের জন্য একটি চা চক্রের আয়োজন করেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। সেখানে ঠিক হয়েছিল, জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে বিরোধীদের এই আন্দোলন চলবে। শেষ পর্যন্ত বিরোধী দলের নেতারা কী রণকৌশল নেয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।