Kunal Ghosh
Kunal Ghosh

পুরোনো মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা আনসারি

Bengal Liberty : তৃণমূল নেতা মাজিদ আনসারিকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। ২০২৩ সালের একটি পুরনো মামলার সূত্রে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ধৃতের দাবি, বিজেপির বিরুদ্ধে সরব হওয়ার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আমহার্স্ট স্ট্রিট থানায় কুণাল, বাইরে বিজেপি! এলাকায় উত্তেজনা

এদিকে তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে থানার সামনে অবস্থানে বসেন মমতাপন্থী তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, চোরবাগান কাণ্ড নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, বিশেষত তৃণমূলের নেতা-কর্মীরা, তাঁদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। অন্যদিকে, কুণাল ঘোষের অবস্থানের পালটা বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, ‘দেশবিরোধীদের’ আড়াল করতেই থানায় এসেছেন কুণাল। তাঁকে থানা চত্বর থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানান তাঁরা।

তার দাবি, চোরবাগান কাণ্ডে প্রতিবাদ করলে বেছে বেছে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। থানার সিঁড়িতে বসে তাঁকে বলতে শোনা যায়, “ভুয়ো অভিযোগে তুলে আনা হচ্ছে। আসল অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে।” দীর্ঘক্ষণ বসে থাকার পর থানার ওসি তাঁকে ভিতরে নিয়ে যান। দুই পক্ষের পালটা অবস্থানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এই ঘটনায় পালটা প্রতিবাদ দেখিয়েছেন বিজেপির কর্মীরা। তাঁদের দাবি, দেশ বিরোধীদের বাঁচাতে কুণাল এসেছেন। কুণালকে তাঁকে থানা থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন বিক্ষোভকারীরা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।