PM modi
Bengal Liberty: নাগরিকত্ব আজ বড় ইস্যু মোদির সভার পূর্বে। হিন্দু উদ্বাস্তু এবং মতুয়ারা ভাবছেন, SIR পর্বে প্রধানমন্ত্রী হয়তো নাগরিকত্ব নিয়ে কিছু বলবেন। নদীয়ার তাহেরপুর মোদির সভাকে কেন্দ্র করে মতুয়াদের ভিড় চোখে পড়ার মতো। প্রত্যেকেই আশা করছেন, মতুয়াদের উদ্দেশে আজ প্রধানমন্ত্রী কিছু একটা বার্তা দেবেন।
কমিশন সূত্রে জানা যাচ্ছে(PM Modi)
SIR-এর খসড়া তালিকা থেকে অনেক মতুয়াদের নাম বাদ গিয়েছে। CAA ক্যাম্পের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হলেও, এখনও পর্যন্ত নাম ওঠেনি অনেকের। একইসঙ্গে ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা চলে এসেছেন, তাঁদেরও কীভাবে নাগরিকত্ব মিলবে, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে।
সম্প্রতি অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মর্মে আবেদন করেন। ইতিমধ্যে কেন্দ্রের তরফে আশ্বাসও মিলেছে। ফলে, আজ মোদি তাঁর বক্তব্যের মধ্যে থেকে যদি নাগরিকত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেন, তবে সেটা SIR আবহে বিজেপির কাছে ইতিবাচক বিষয় হয়ে দাঁড়াবে।
উল্লেখ্য, খসড়া তালিকা প্রকাশের পর এই প্রথমবার পশ্চিমবঙ্গে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, মতুয়া অধ্যুষিত এলাকা তাহেরপুরে তাঁর এই সভা তাৎপর্যপূর্ণ। কারণ, ওই অঞ্চলে মতুয়া সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক যথেষ্ট প্রভাবশালী। সেই কারণেই তাহেরপুরে সভা করে সরাসরি মতুয়াদের মন জয়ের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। এখন দেখার,খসড়া তালিকা থেকে বাদ পড়া মতুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রী কী বার্তা বা আশ্বাস দেন।

