Pathaan 2
Bengal Liberty Desk, ২৫ ডিসেম্বর, কলকাতা: বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে ( Sharukh khan) বড় পর্দায় দেখা মানেই ব্লকবাস্টার প্রত্যাশা। তবে শোনা যাচ্ছে, আগামী ২০২৬ সাল থেকে অভিনয় থেকে সাময়িক বিরতি নিতে চলেছেন কিং খান। কারণ স্বাস্থ্য ও পরিবারকে সময় দেওয়ার সিদ্ধান্ত। এ খবরে স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন তাহলে ‘পাঠান ২’-এর ভবিষ্যৎ কী?

চোট পেয়েছিলেন ‘কিং’-এর শুটিংয়ে (Pathaan 2)
‘কিং’ (King) ছবির অ্যাকশন শুটিং চলাকালীন কাঁধে গুরুতর চোট পান শাহরুখ। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বিশ্রাম নিতে হয় প্রায় এক মাস। এমনকি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন তিনি। এমনকি চিকিৎসকরা জানিয়েছিলেন এই আঘাত মূলত পেশিতে, যার কারণ দীর্ঘদিনের স্টান্ট ও অ্যাকশন শিডিউলের চাপ। আর এর জেরেই ‘কিং’ ছবির মুক্তির পরিকল্পনা পিছিয়ে যায়।
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, ছবিটি সম্ভবত ২০২৭ সালের শুরুর দিকে মুক্তি পেতে পারে। তবে
ডিসেম্বর ২০ থেকেই ‘কিং’-এর সেটে ফিরেছেন শাহরুখ। ছিল অল্পদিনের বিরতি। তবে বলাবাহুল্য এ ছবিতে কিংখানকে দেখা যাবে এক ভয়ংকর ভাড়াটে খুনির ভূমিকায়, যেখানে তাঁর বিপরীতে খলনায়ক অভিষেক বচ্চন। শাহরুখের মেয়ের চরিত্রে থাকছেন সুহানা খান, যাকে মেন্টর হিসেবে গাইড করবেন SRK নিজেই।
তবে এই ছবিতে আরো আকর্ষণ রয়েছে ছবির তারকাসমৃদ্ধ কাস্ট যেমন দীপিকা পাড়ুকোন ( Dipika Padukone), রানি মুখোপাধ্যায়( Rani Mukherjee), অনিল কাপুর (Anil Kapoor), জ্যাকি শ্রফ (Jackie Shroff), জয়দীপ আহলওয়াত(Jaideep Ahlawat), আরশাদ ওয়ার্সি (Arshad Warsi), সৌরভ শুক্লা (Saurabh Shukla) ।
সূত্রের খবর প্রতিটি অ্যাকশন ব্লক, ভিএফএক্স (VFX) ও সেট-ডিজাইনে শাহরুখ নিজেই নজর রাখছেন, বলিউড ব্যবসায়ীদের মতে এটি হতে পারে SRK-এর অন্যতম সবচেয়ে বড় বাজেটের প্রজেক্ট।
তাহলে ‘পাঠান ২’ কখন?
‘পাঠান ২’-এর কাজ শুরু হওয়ার কথা ২০২৬ সালে, আর লক্ষ্য ২০২৭-এ পাবে মুক্তি এই সিনেমা । অর্থাৎ, সামান্য থামা হলেও ভবিষ্যতে বড়পর্দার আরও বড় লড়াইয়ের জন্যই প্রস্তুতি নিচ্ছেন ‘কিং খান’। কারণ শাহরুখ মানেই প্রত্যেক কমব্যাক ইতিহাস গড়ে। এবারও সেই আশাতেই বুক বাঁধছে ভক্তরা।
