West Bengal weather forecast
Bengal Liberty Desk, ২৭ ডিসেম্বর, কলকাতা: বছর শেষের রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত। কলকাতা সহ গোটা রাজ্যে তাপমাত্রার পারদ পতন। গতকাল, শুক্রবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। এটাই চলতি মরশুমে শহরের শীতলতম দিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই হাড়কাঁপানো ঠান্ডা আরও বেশ কিছুদিন বজায় থাকবে (West Bengal weather forecast)।
কেমন থাকবে আবহাওয়া (West Bengal weather forecast)?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন এবং উত্তরবঙ্গে সাত দিন তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়ার কারণে উত্তুরে হাওয়া অনায়াসে প্রবেশ করছে, যার ফলে উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই তাপমাত্রা কমছে। এর জেরে অনেক ক্ষেত্রে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উত্তরবঙ্গের তুলনায়ও বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে (West Bengal weather forecast)।

রাজ্যের শীতলতম স্থান হিসেবে দার্জিলিংয়ে (Darjeeling) সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৫.৪ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গে শ্রীনিকেতন ও উত্তরবঙ্গের সমতল জেলা আলিপুরদুয়ারে (Alipurduar) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতেও শীতের দাপট কম নয়। পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে তাপমাত্রা দ্রুত কমছে। পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি, বর্ধমানে ৮.৮ ডিগ্রি এবং সিউড়িতে ৯ ডিগ্রি সেলসিয়াস। উপকূলবর্তী জেলাগুলিতেও ঠান্ডার প্রভাব বাড়ছে (West Bengal weather forecast)।
আবহাওয়া দফতর সূত্রে খবর (West Bengal weather forecast) , আগামী কয়েকদিন সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে। দিনের বেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং উত্তরের দিক থেকে শুষ্ক হাওয়া বইবে। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন এবং উত্তরবঙ্গে সাত দিন তাপমাত্রা একই রকম থাকবে বলে পূর্বাভাস। এরপর ধীরে ধীরে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়াবিদদের মতে, এই শীতে দক্ষিণবঙ্গ অনেক ক্ষেত্রেই উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে। উদাহরণ হিসেবে বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ৯ ডিগ্রি, সেখানে কালিম্পংয়ে তা ১০ ডিগ্রির উপরে রয়েছে। সব মিলিয়ে, আপাতত রাজ্যবাসীর শীতের আমেজ উপভোগ করা ছাড়া উপায় নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর (West Bengal weather forecast)।
অপরদিকে উত্তর ভারতজুড়ে (North India) চলছে শৈত্যপ্রবাহ। রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

