Ramen to gummy bed AI fantasy sleep trend
Bengal Liberty: ধরুন আপনি রাতে শুতে গেলেন আপনার সাধারণ বিছানায়। পরের দিন ঘুম ভাঙতেই দেখলেন, আপনার শরীর ডুবে রয়েছে নরম গরম র্যামেন নুডলসে(Ramen Noodles) । চারপাশে ভাসছে চিকেন ফ্লেভারের গন্ধ, মাথার পাশে রাখা চপস্টিক! কেমন লাগবে ভাবতে পারেন? ঠিক এমনই কল্পনার মতো অদ্ভুত সব বিছানা দেখা গেল এক ভাইরাল ইনস্টাগ্রাম রিলে (viral video)।
কি রয়েছে সেই রিলে? (viral video)
তরুণী একে একে শুয়েছেন সি-বেড(Sea Bed), বার্গার বেড(Burger Bed), সেরিয়াল-মিল্ক বেড(Cereal & Milk Bed), হট চিটোস বেড(Hot Cheetos Bed), গামি বেয়ার বেড,(Gummy Bear Bed), পিকল বেড(Pickle Bed), র্যামেন বেড(Ramen Bed), পিনাট বাটার বেড(Peanut Butter Bed), এমনকি হোলোগ্রাফিক ভবিষ্যৎ বেডেও(Holographic Future Bed)!
দেখলে মনে হয় যেন বাস্তব নয় স্বপ্নের ডায়েরি থেকে উঠে আসা দৃশ্য। আর এই সবটাই তৈরি হয়েছে এআই দিয়ে!
ভিডিওর নিচের কমেন্ট সেকশন যেন ছোট্ট এক ইমাজিনারি মার্কেটপ্লেস! কেউ লিখছেন “বার্গার বেডে শুলে তো রাতেই ‘এক্সট্রা চিজ’ হয়ে ফিরে আসব!”
আরেকজন বলেন “মিল্ক-সেরিয়াল বেডে ঘুমোলে ব্রেকফাস্টের চিন্তা নেই, উঠেই চামচ হাতে বসে গেলেই হলো!” আবার কিছুজন লিখেছেন “হট চিটোস বেড চাই! আধো ঘুমে স্পাইসি ড্রিমে উড়ব!”
এগুলো দেখলে বোঝা যায় মানুষ শুধু দেখছে না, বাস্তবচিত্র থেকে দূরে সরিয়ে ভিডিওগুলোর সাথে নিজেদের কল্পনাকে ভাসিয়ে দিচ্ছে (viral video)।
এ ঘটনা বাস্তবে হলে কেমন হতো? (viral video)
ধরুন রাতে ক্লান্ত শরীর নিয়ে আপনি শুয়ে পড়লেন।
ঘুমের ঘোরে অ্যালার্ম বন্ধ। আর পরেরদিন সকালেই চোখ খুলে দেখলেন আপনার বিছানা নেই! আপনি শুয়ে আছেন রঙিন গামি বেয়ারদের রাজ্যে। কেউ আলতো করে টেনে ধরে আপনার চুল, কেউ আবার নাকের উপর লাফিয়ে মিষ্টি গন্ধ ছড়ায়। স্বপ্ন আর আসল দুনিয়ার মাঝে যেন পাতলা একটা পর্দা হাত বাড়ালেই গলে যাবে সব! অথবা আপনি যেই পিনাট বাটার খেতে পাগল,সেইটিই একদিন হয়ে গেল আপনার বিছানা!
ক্রিমি স্লাইডের মতো বিছানা পিঠ বেয়ে নিচে নামছে,
চাদরে হাত দিতেই আঙুল ভিজে যাচ্ছে চিনাবাদামের সুবাসে। সবচেয়ে কঠিন প্রশ্ন- খাবেন, নাকি উঠে অফিস যাবেন? পছন্দের স্বাদে যখন বিছানা ডুবে থাকে তখন তো বিছানাই হয়ে যায় প্রলোভন!
এআই-র দুনিয়া যত এগোচ্ছে, বাস্তব আর কল্পনার সীমানা ততই ঝাপসা হয়ে যাচ্ছে। নেটিজেনরা যেমন দেখে মজা পাচ্ছেন, তেমনই নিজের স্বপ্নের বেডও কল্পনা করছেন মনের মতো করে। হয়তো ভবিষ্যতে বাস্তবেই এমন বিছানা তৈরি হবে যেখানে শুতে গেলে রাত স্বপ্নে কাটবে আর সকাল হবে হাসিমুখে! তবে শেষ প্রশ্নটা তাই রয়ে যায়— আপনি হলে কোন বিছানায় ঘুমোতে চাইবেন? র্যামেন, গামি বেয়ার, না কি হট চিটোস?
