BJP Panchali on TMC
Bengal liberty Desk, ৩১ ডিসেম্বর, কলকাতা: ছাব্বিশের নির্বাচনের আগে ডিসেম্বরের শুরুতেই দীর্ঘ ১৫ বছরের উন্নয়নের কাজের খতিয়ান পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। যার পোশাকি নাম দেওয়া হয় ‘উন্নয়নের পাঁচালি’ (BJP Panchali on TMC)। রাজনীতির ময়দানে এবার বক্তৃতা বা পোস্টার (Poster) নয়, ছন্দ আর পাঁচালিতেই (Panchali) পাল্টা আক্রমণ শানাল বিজেপি (BJP)। রাজ্যের শাসক দল তৃণমূল-কংগ্রেসকে (TMC) নিশানা করে রাজ্য বিজেপির তরফে প্রকাশ্যে আনা হয়েছে একটি দীর্ঘ রাজনৈতিক পাঁচালি (BJP Panchali on TMC)। আজ, বুধবার নিজের সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিও পোস্ট করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (LOP Suvendu Adhikari)। যেখানে দুর্নীতি থেকে শুরু করে বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার অবনতি, নারী সুরক্ষা-সবকিছুই ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ব্যতিক্রমী প্রচার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পাঁচালিজ-তে বিজেপির তোপ, “শোনো শোনো বন্ধুগন শোনো দিয়া মন/ বাংলার দুরাবস্থা করিবি বরণ (BJP Panchali on TMC)। ”
ছন্দে-ছন্দে দুর্নীতির লিস্ট (BJP Panchali on TMC)

বিজেপির এই পাঁচালিতে (BJP Panchali on TMC) সরাসরি তৃণমূলের বিরুদ্ধে তোলা হয়েছে একাধিক পুরনো ও নতুন অভিযোগ। প্রাইমারি ও SSC নিয়োগ দুর্নীতি, ২৬ হাজার চাকরি বাতিল, কয়লা ও বালি চুরি, রেশন দুর্নীতি-সবই জায়গা পেয়েছে ছন্দবদ্ধ ভাষায়। দুর্নীতির প্রদুর্ভাবকে ব্যাখ্যা করতে পাঁচালিতে (BJP Panchali on TMC) বলা হয়েছে- “প্রাইমারি, SSC মানুষ নিল দেখে, কী ভাবে ভরেছে সিন্ধু বিন্দু বিন্দু থেকে।”
কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার-কটাক্ষে উন্নয়ন প্রকল্প (BJP Panchali on TMC)

রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলিকেও ব্যঙ্গের সুরে তুলে ধরা হয়েছে পাঁচালিতে (BJP Panchali on TMC)। কন্যাশ্রীকে ‘দূষিত’ বলে উল্লেখ করা হয়েছে, আর লক্ষ্মীর ভাণ্ডারকে ‘ভাঁওতাবাজির হাতিয়ার’ বলে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির বক্তব্য, ভাতা দিয়ে ভোট কেনার চেষ্টা হলেও চাকরি দেওয়ার ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থ। পাঁচালির (BJP Panchali on TMC) ভাষায়, “লক্ষীর ভান্ডার দিয়ে ভাঁওতাবাজি, চাকরি দিতে নয় সরকার রাজি।”
আইনশৃঙ্খলা ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে তীব্র আক্রমণ (BJP Panchali on TMC)

মালদার মোথাবাড়িতে অশান্তি, হিন্দু বাড়িঘর পোড়ানোর প্রসঙ্গ টেনে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ছন্দে ছন্দে প্রশ্ন তুলেছে বিজেপি। পাশাপাশি রাজ্যের হাসপাতালগুলিকে ‘যমের দুয়ার’ বলে কটাক্ষ করে চিকিৎসক সংকট ও স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থার কথাও তুলে ধরা হয়েছে। পাঁচালির (BJP Panchali on TMC) সুরে, “হাসপাতাল গুলো সব যমের দুয়ার, বিল্ডিং আছে শুধু নেই ডাক্তার।”
‘ভাইপো-পিসি’ কটাক্ষে জেরবার তৃণমূল (BJP Panchali on TMC)
পাঁচালির (BJP Panchali on TMC) একাধিক জায়গায় ‘ভাইপো-পিসি’ বলে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে বিদ্ধ করা হয়েছে। রেশন দুর্নীতির প্রসঙ্গ টেনে তুলোধোনা করেছে পাঁচালির প্যাঁচে (BJP Panchali on TMC)। “রেশন দুর্নীতি করে মন্ত্রী গেছে জেলে/ বাংলাটাকেও বেচে দেবে এরা সুযোগ পেলে।” বাংলায় অভাব অভিযোগও কার্যত মুখ বন্ধ রাজ্য নেত্রী ও ভাইপোর, এই অভিযোগ তুলে বিজেপির কটাক্ষ, “বাংলার মানুষ আজ বলছে একসাথে শুধুমাত্র ভাইপো পিসি আছে দুধে ভাতে।”
২০২৬-এর আগে পরিস্থিতি বদলের আহ্বান (BJP Panchali on TMC)
পাঁচালির (BJP Panchali on TMC) শেষভাগে সরাসরি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ডাক দিয়েছে বিজেপি। তরুণ সমাজকে আহ্বান জানানো হয়েছে ‘বিদায় ঘণ্টা বাজানোর’ জন্য এবং তৃণমূলকে একটিও ভোট না দেওয়ার বার্তাও স্পষ্টভাবে দেওয়া হয়েছে।
সিন্ডিকেট রাজ (BJP Panchali on TMC)

শিক্ষার বেহাল দশা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বিরোধী দল। এবার পাঁচালির (BJP Panchali on TMC) ভাষায় আরও তবে হল আক্রমণ। বিরোধীদের কটাক্ষ, “ছাত্র-ছাত্রীর ভবিষ্যত নিয়ে খেলছে খেলা/ শিক্ষার হাল বেহাল শুধু চলছে মেলা।” শিল্পের করুন দশাকে বারংবার রাজ্য সরকার এড়িয়ে গিয়েছে বলেই সরব হয়েছে বিজেপি সরকার। কটাক্ষের সুরে পাঁচালিতে (BJP Panchali on TMC) বলে, “শিল্প নাই, চাকরি চাই বাংলাতে আর দিকে দিকে চলছে শুধু সিন্ডিকেটের রাজ।”
রাজনীতিতে নতুন মোড় (BJP Panchali on TMC)
রাজনৈতিক মহলের মতে, পাঁচালির (BJP Panchali on TMC) মতো লোকজ ছন্দকে হাতিয়ার করে বিজেপি সাধারণ মানুষের কাছে পৌঁছনোর নতুন কৌশল নিয়েছে। যদিও তৃণমূল শিবির এই পাঁচালিকে (BJP Panchali on TMC) ‘মিথ্যা’ ও ‘কুৎসা’ বলে উড়িয়ে দিয়েছে। তবে একথা মানছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা-এই পাঁচালি রাজ্য রাজনীতিতে খানিকটা হলেও মজার মোড় এনে দিয়েছে এবং বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছে (BJP Panchali on TMC)।
