Kunal Ghosh on ED Raid
Bengal Liberty: প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাক (IPAC) অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা চরমে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একটি চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে নতুন বিতর্ক উসকে দিয়েছেন (Kunal Ghosh on ED Raids)। তবে বিরোধীদের প্রশ্ন এই বিতর্ক কি আদৌ তদন্তের স্বচ্ছতা নিয়ে, নাকি দলের অস্বস্তিকর ইস্যু থেকে মানুষের নজর ঘোরানোর কৌশল?
‘দাদা’ বিতর্কে ফোকাস, কিন্তু আসল প্রশ্ন কোথায়? (Kunal Ghosh on ED Raid)
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ‘দাদা’ সম্বোধন করে কাউকে জানানো হচ্ছে—১৩ জন ইডি অফিসার কলকাতা যাচ্ছেন, সঙ্গে থাকছেন এক সাইবার এক্সপার্ট, এবং সিজিও কমপ্লেক্সে (CGO Complex) একটি জরুরি বৈঠক রয়েছে। কুণাল ঘোষ এই ‘দাদা’ শব্দটিকে সামনে এনে প্রশ্ন তুলেছেন কে এই দাদা? কার কাছে সরকারি অভিযানের খবর আগে পৌঁছে যাচ্ছে? কিন্তু রাজনৈতিক মহলের একাংশের মতে, এই প্রশ্ন তুলে কি কুণাল ঘোষ আসল বিতর্ক থেকে নজর সরাতে চাইছেন?

ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ আড়াল করতেই কি নতুন ইস্যু?
বিরোধীদের দাবি, সাম্প্রতিক সময়ে ইডি-র অভিযানে তৃণমূলনেত্রী যেভাবে ফাইল কেরে নিয়ে ইডির কাজে হস্তক্ষেপ করেছিল সেই গুরুতর অভিযোগের কোনও স্পষ্ট জবাব না দিয়েই ‘দাদা’ বিতর্ক সামনে এনে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে!
কুণাল ঘোষ দাবি করেছেন, এই তল্লাশি স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) থেকে নিয়ন্ত্রিত কি না, তা খতিয়ে দেখা দরকার। তবে বিরোধীদের কটাক্ষ, কেন্দ্রীয় সংস্থাকে আক্রমণ করে বরাবরের মতো ‘রাজনৈতিক চক্রান্ত’-এর তত্ত্ব তুলে ধরা তৃণমূলের পুরনো কৌশল। যখনই তদন্ত এগোয়, তখনই কোনও না কোনও ‘বৃহত্তর চিত্রনাট্য’র কথা বলে জনমত ঘোরানোর চেষ্টা হয়।
‘দাদা’ কে? এই প্রশ্ন যতটা আলোচনায়, তার চেয়েও বড় প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে
1,ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগের জবাব কোথায়?
2,আইপ্যাক তল্লাশি কি সত্যিই রাজনৈতিক ষড়যন্ত্র, না কি তদন্তের স্বাভাবিক প্রক্রিয়া?
3,কুণাল ঘোষের এই আক্রমণ কি মানুষের দৃষ্টি অন্য দিকে ফেরানোর চেষ্টা?
এই সব প্রশ্নের উত্তর না মিললে, ‘দাদা’ বিতর্ক যতই জোরালো হোক, তৃণমূলের অস্বস্তি যে কাটছে না সেটাই এখন রাজনৈতিক বাস্তবতা।
