Indian ICC Member Visa Denied
Bengal Liberty, Kolkata: টি-টোয়েন্টি(T20 World Cup 2026) বিশ্বকাপ শুরুর আগে হঠাৎই জট! আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে যাওয়ার কথা ছিল মূল আলোচনার জন্য, কিন্তু ভারতীয় সদস্যকে ভিসা না দেয়ায় সব পরিকল্পনা কেটে গেল। বিশ্বকাপের(T20 World Cup 2026) সূচি ও নিরাপত্তা নিয়ে আলোচনার সুযোগ হারানোর পর দুই দেশের ক্রিকেট প্রশাসনের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। এবার দেখা যাক, জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি কি পারবেন এই জটিল পরিস্থিতি সমাধান করতে

ভিসা পেল না ভারতীয় প্রতিনিধি (T20 World Cup 2026)
আইসিসি এই প্রতিনিধি দলকে পাঠানোর কারণ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) (T20 World Cup 2026)সঙ্গে সূচি, নিরাপত্তা ও দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলো সরাসরি আলোচনা করা। দলটি মূলত দুইজন সদস্যের হওয়ায় ভারতের সদস্যকে বাংলাদেশে(T20 World Cup 2026) ভিসা না দেয়ার ফলে আলোচনার পরিকল্পনা ব্যাহত হয়েছে। এখন দলের একজন সদস্য, অ্যান্ড্রু এফগ্রেভ, একাই ঢাকা পৌঁছে বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
ভারতীয় সদস্যকে ভিসা না দেয়ার বিষয়ে বাংলাদেশ(T20 World Cup 2026) সরকার এখনও সরকারি প্রতিক্রিয়া দেননি। সূত্রের খবর এফগ্রেভ বৈঠকে শেষ মুহূর্তের সমস্যাগুলো সরাসরি তুলে ধরবেন এবং আশা করা হচ্ছে, দল ও আয়োজকদের মধ্যে সমঝোতার পথ খোলা যাবে।
এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)(T20 World Cup 2026) সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশ (T20 World Cup 2026)ক্ষুব্ধ। প্রতিবাদে বিসিবি ভারতে দল পাঠাতে অনিচ্ছুক, এবং ভারতের মাটিতে ম্যাচ আয়োজন নিয়ে অনড় অবস্থান নিয়েছে। বিসিবি দাবি করেছে, ভারতীয় ভেন্যুতে নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে, তাই তারা চাইছে বাংলাদেশ (T20 World Cup 2026) ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক ভারতের বদলে।
আইসিসি(T20 World Cup 2026) অবশ্য পরিস্থিতি শান্ত করতে চাইছে এবং সবকিছু সূচি অনুযায়ী আয়োজনের পরিকল্পনা করছে। তবে ভারতীয় সদস্যের অনুপস্থিতিতে সরাসরি আলোচনার সুযোগ ম্লান হয়েছে তাই এফগ্রেভের রিপোর্টের ভিত্তিতে আইসিসি পরবর্তী পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup 2026) শুরু হওয়ার কথা, যা ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। এই জটিল পরিস্থিতি শুধু প্রশাসনিক নেতাদের নয়, খেলোয়াড় এবং ভক্তদেরও উদ্বিগ্ন করে তুলেছে।
