Indian-origin astronaut
Bengal Liberty , ২১ জানুয়ারি , কলকাতা – দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনের পর টানা ৬০৮ দিন মহাকাশে কাটিয়ে আনুষ্ঠানিক ভাবে অবসর গ্রহণ করলেন মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়াম(Sunita Williams space journey)। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে রচিত থাকবে তার নাম। ১৯৯৮ সালে নাসায় যোগদান করেন তিনি। কর্মজীবনে তিনবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অভিযান করেছেন সুনীতা(Sunita Williams space journey)। মহাকাশে কাটিয়েছেন টানা ৬০৮ দিন। সময়টি নিতান্তই স্বল্প নয়, নাসার ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম সময়।

কর্মজীবনের ব্যস্ততা শেষ করে অবশেষে অবসর গ্রহণ করলেন সুনীতা(Sunita Williams space journey)। গত ২৭শে ডিসেম্বর ৬০ বছর বয়সে আনুষ্ঠানিক ভাবে অবসর নেন তিনি(Sunita Williams space journey)। মঙ্গলবার অফিসিয়ালি সেই কথা ঘোষণা করেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

দীর্ঘ জীবনের অভিজ্ঞতা(Sunita Williams space journey)
২০০৬ সালের ডিসেম্বর মাসে প্রথমবার মহাকাশে পাড়ি দেন সুনীতা(Sunita Williams space journey)। নাসার ডিসকভারি স্পেস শাটলে চড়ে শুরু হয় তাঁর মহাকাশযাত্রা। সেই অভিযানে নাসার এক্সপিডিশন ১৪/১৫–এর ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১২ সালে দ্বিতীয়বার মহাকাশে যান সুনীতা(Sunita Williams space journey)। টানা ১২৭ দিনের সেই অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ডারের গুরুদায়িত্ব তাঁর কাঁধেই ছিল। মহাকাশ স্টেশনের নেতৃত্ব দেওয়া হাতে গোনা কয়েকজন নভশ্চরের মধ্যে নিজের নাম উজ্জ্বলভাবে তুলে ধরেন তিনি(Sunita Williams space journey)।
এরপর আসে ২০২৪ সালে। তৃতীয় ও শেষ অভিযানে বোয়িং স্টারলাইনারে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার কথা ছিল সুনীতা উইলিয়ামস(Sunita Williams space journey) ও তাঁর সঙ্গী মার্কিন মহাকাশচারী বুচ উইলমোরের। পরিকল্পনা ছিল মাত্র ১০ দিনের অভিযান। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই সফর রূপ নেয় দীর্ঘ অপেক্ষার পরীক্ষায়। প্রায় ১০ মাস—২৮৬ দিন মহাকাশেই আটকে থাকতে হয় তাঁদের।অবশেষে ২০২৫ সালের মার্চ মাসে সফলভাবে পৃথিবীতে ফেরেন দু’জনে(Sunita Williams space journey)।

অপ্রতিরোধ্য সুনীতা (Sunita Williams space journey)
দীর্ঘ কর্মজীবনে মোট তিনটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অভিযান সম্পন্ন করেছে সুনীতা(Sunita Williams space journey)। অনমনীয় মানসিকতার, সীমাহীন সাহসের এবং মানব সম্ভাবনার আরেকনাম সুনীতা উইলিয়াম(Sunita Williams space journey)। তিনি ছিলেন মানববাহী মহাকাশযানের অন্যতম পথিকৃৎ। বিজ্ঞান ও মহাকাশ ক্ষেত্রে সুনীতার(Sunita Williams space journey) অবদান, আগামী প্রজন্মকে বড়ো স্বপ্ন দেখতে শেখায় ,অসম্ভবের গন্ডি পেরিয়ে সম্ভবের পথে পাড়ি দেওয়ার অনুপ্রেরণা জোগায়।

