Suvendu Adhikari Statement in ISKCON
Bengal Liberty:
বাংলাদেশের নির্বাচনে ওপারের জামাতিদের সাহায্য করেছিল এপারের জামাতিরা। তীব্র কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari on Jamat) ।
জামাতিদের টার্গেট এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়া। যেখানে এখনও নেই কোনও কাঁটাতারের বেড়া। বর্ডার এরিয়া সিল করার জন্য জমি চেয়ে কেন্দ্র পায়নি জমি। ফলে অবাধে চলছে আনাগোনা।

এ প্রসঙ্গেই শুভেন্দুর দাবি,(Suvendu Adhikari on Jamat)
এপারের জামাত ও ওপারের জামাত মিলে মিশে একাকার। কাঁটা তারের বেড়ার জমি না দেওয়ার কারণে এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে। তৃণমূল জিতিয়েছে। সঙ্গে এখন হুমায়ূন জুটেছে। ওপারের জামাত এবার এপ্রিলের নির্বাচনে তৃণমূল কিংবা হুমায়ুনকে সাহায্য করবে।
Suvendu Adhikari: সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী।@SuvenduWB @BJP4India @BJP4Bengal @bengalliberty #bengalliberty #suvenduadhikari #BJP pic.twitter.com/VWZJEhP3kH
— Bengal Liberty (@bengalliberty1) February 16, 2026
নাম করে এবার তৃণমূল সঙ্গে হুমায়ূনকেও সরাসরি নিশানা বিরোধী দলনেতার। বর্তমানে সীমান্তবর্তী এলাকায় জামাতের জয়লাভে সিঁদুরে মেঘ দেখছেন শুভেন্দু। তিনি বলেন, ‘ভারত তথা বাংলার হিন্দুদের ক্ষেত্রে কোচবিহারের সিতাই বর্ডার, চাঁপাই নবাবগঞ্জ থেকে শুরু করে দিনাজপুর, হিলি সীমান্ত। এদিকে পেট্রাপোল সীমান্ত এলাকা। এই সব জায়গায় প্রায় ৯০ শতাংশ আসনে জিতেছে জামাত।’

তিনি আরও বলেন,(Suvendu Adhikari on Jamat)
‘যারা চান না মহিলারা শিক্ষিত হোক। বোরখার আড়ালেই তাঁদের রাখতে চান। এরা নারীর অধিকার স্বীকার করে না। শরীয়া আইন চালু করতে চায়।’
এক ব্যক্তি। নাম সাত শেখ। তিনবারের ভোটার। হরিহরপাড়া খাজেরী মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একজন জঙ্গি। যার যোগ ছিল আনসারুল বাংলার সঙ্গে। সব মিলিয়ে আসন্ন নির্বাচনে আমাদের জাতীয় সুরক্ষা, হিন্দুদের সুরক্ষা প্রশ্নের মুখে। তাই পশ্চিমবাংলার রাষ্ট্রবাদীদের ঐক্যবদ্ধভাবে এবারের নির্বাচনে জামাতকে উৎখাতকে করতে হবে বলে আশাবাদী শুভেন্দু অধিকারী।
