Rajpal Yadav Interim Bail
Bengali Liberty, Kolkata:
আইনি জট কাটিয়ে আপাতত স্বস্তি পেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল দিল্লি হাই কোর্ট। তবে জামিন পেলেও কড়া আর্থিক শর্ত বেঁধে দিয়েছে আদালত, ফলে মামলার চাপ এখনও পুরোপুরি কাটেনি অভিনেতার ওপর।
কী ঘটেছে? Rajpal Yadav Interim Bail
৯ কোটির চেক বাউন্স সংক্রান্ত মামলায় প্রথমে জামিন না মেলায় কয়েকদিন জেল হেফাজতেই থাকতে হয়েছিল অভিনেতাকে। পরে নতুন করে শুনানির পর আদালত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে।চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ১৮ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিল দিল্লি হাইকোর্ট।

কেন এই মামলা? Rajpal Yadav Interim Bail
সূত্র অনুযায়ী, ২০১০” সালে আতা পাতা লাপাতা” ছবির কাজের জন্য দিল্লির একটি প্রযোজনা সংস্থা মুরালি প্রজেক্ট থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছিলেন অভিনেতা। তবে ছবিটি ব্যবসায়িক সাফল্য না পাওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা ফেরত দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। তবে আগামী মার্চে আবারও সংশ্লিষ্ট মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে বলিউড মাধ্যম সূত্রে।

আদালতের শর্ত কী? Rajpal Yadav Interim Bail
শুনানির সময় আদালত স্পষ্ট জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে বড় অঙ্কের টাকা মামলাকারী সংস্থাকে দিতে হবে। সেই টাকা জমা দেওয়ার পরেই জামিন কার্যকর হবে বলে নির্দেশ দেওয়া হয়। বিচারপতি স্বর্ণা কান্তের বেঞ্চের তরফে রাজপালকে বলা হয়, “আপনি এর আগে অন্তত ২৫-৩০ বার হাজিরা দিয়েছেন। আপনাকে একজন সিনিয়র আইনজীবীও সহায়তা করেছিলেন। তিনি আপনার হয়ে কোর্টকে বলেছিলেন, আমার মক্কেল বিদেশে গিয়ে কিছু টাকা উপার্জন করে বকেয়া মিটিয়ে দিতে পারে। তাই আপনাকে যে ভুল পথে চালিত করা হয়েছে, সেই দাবি আপনি করতে পারবেন না। উপরন্তু অভিযোগকারী কোম্পানির পাওনা মেটাতেও কয়েক বছর ধরে দেরি করেছেন। পাশাপাশি চেক বাউন্সের মামলায় আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বিষয়টির নিষ্পত্তিও করতে পারেননি।”
আগামী শুনানি (Rajpal Yadav Interim Bail)
মামলার পরবর্তী শুনানি আগামী মাসে হওয়ার কথা। ফলে আইনি লড়াই এখনও শেষ হয়নি। অন্তর্বর্তী জামিন মিললেও পুরো মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা থাকছে অভিনেতার ভবিষ্যৎ আইনি অবস্থান নিয়ে।
পরিবারিক কারণেও জামিনের আবেদন Rajpal Yadav Interim Bail
পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও আদালতে জানানো হয়েছিল বলে সূত্রের খবর। সেই বিষয়টিও আদালতের বিবেচনায় এসেছে বলে জানা গেছে।
সব মিলিয়ে আইনি লড়াইয়ের মাঝেই আপাতত স্বস্তির নিঃশ্বাস রাজপাল যাদব-এর। তবে অন্তর্বর্তী জামিন মিললেও মামলা এখনও চলমান। আগামী শুনানির দিকেই এখন নজর অভিনেতা ও তাঁর আইনজীবীদের। আদালতের শর্ত পূরণ ও মামলার চূড়ান্ত রায় এই দু’টিই ঠিক করবে আগামী দিনে তাঁর আইনি অবস্থান কোন দিকে যাবে।

