Bengal Liberty: অভিনয়ের দুনিয়া থেকে রাজনীতির ময়দানে পা রেখে বিধানসভায় আরও এক বড় দায়িত্ব পেলেন শিবপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। ২০২৬-২৭ সালের জন্য গঠিত পশ্চিমবঙ্গ বিধানসভার তথ্য ও সংস্কৃতি বিষয়ক, ক্রীড়া এবং যুব পরিষেবা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। বিধানসভা সচিবালয়ের তরফে গত ৭ আগস্ট প্রকাশিত এক চিঠিতে তাঁর নাম চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

নতুন দায়িত্ব ও স্পিকারের বৈঠক (Rudranil Ghosh)
তথ্য ও সংস্কৃতি থেকে শুরু করে ক্রীড়া এবং যুব পরিষেবার মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রের দায়িত্ব এবার রুদ্রনীলের নেতৃত্বাধীন কমিটির ওপর বর্তেছে।এই নতুন দায়িত্ব পাওয়ার পরই আজ, মঙ্গলবার (১১ অগস্ট) দুপুর ১২টায় বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের কনফারেন্স রুমে নবগঠিত সমস্ত কমিটির চেয়ারম্যানদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু।
এই বৈঠকে কমিটিগুলির কাজের ধরন, দায়িত্ব এবং কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যেখানে স্পিকারের কাছ থেকে সরাসরি কাজের নির্দেশিকা নেওয়ার সুযোগ পেয়েছেন রুদ্রনীল।
আরও খবর

রাজনৈতিক ও অভিনয় জীবন (Rudranil Ghosh)
শিবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হওয়ার পর থেকেই এলাকার নিকাশি সমস্যা, রাস্তাঘাট পরিষ্কার বা সাধারণ মানুষের বিভিন্ন নাগরিক পরিষেবা নিয়ে বরাবর সক্রিয় দেখা গিয়েছে তাঁকে। একদিকে যেমন প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্ব দক্ষ হাতে সামলাচ্ছেন, তেমনই অন্যদিকে আবারও বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা। খুব শীঘ্রই সৃজিত মুখোপাধ্যায়ের ‘মহারাজা তোমারে সেলাম’ ছবিতে দেখা যাবে তাঁকে। সব মিলিয়ে রাজনীতির ময়দানে রুদ্রনীলের এই নতুন দায়িত্ব নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য অধ্যায়।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/11/prakash-raj/


