Dev
Dev

Tollywood ban culture : গদি উল্টাতেই সৌজন্যের বার্তা দেবের: বিজেপিকে অভিনন্দন জানিয়েই টলিউডের ‘ব্যান কালচার’ নিয়ে সরব সুপারস্টার

​Bengal liberty, 6 মে :

বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনের পর অবশেষে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ তথা টলিউড সুপারস্টার দেব (Tollywood ban culture)। রাজ্যে বিজেপির ঐতিহাসিক জয়ের পর গত দু’দিনের নীরবতা ভেঙে বিজয়ী পক্ষকে শুভেচ্ছা জানালেন তিনি। তবে শুভেচ্ছার পাশাপাশি নতুন সরকারের কাছে টলিউড ইন্ডাস্ট্রি এবং নিজের নির্বাচনী এলাকা ঘাটাল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্জিও জানিয়েছেন এই অভিনেতা-প্রযোজক (Tollywood ban culture)।

Dev
Dev

বিজেপিকে অভিনন্দন ও শান্তির বার্তা (Tollywood ban culture)

​সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ বার্তায় দেব লিখেছেন, “জনতার রায়ে বাংলায় নতুন সরকার গঠনের জন্য বিজেপি-কে জানাই আন্তরিক অভিনন্দন।” তিনি আশা প্রকাশ করেছেন যে, নতুন সরকার কেবল শাসনের জন্য নয়, বরং বাংলার শান্তি, অগ্রগতি এবং সাধারণ মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে কাজ করবে। রাজনীতির ময়দানে বরাবরই সৌজন্য বজায় রাখা দেব এবারও তার ব্যতিক্রম ঘটাননি।


টলিউডে ‘ব্যান কালচার’ বন্ধের আর্জি (Tollywood ban culture)

​একজন অভিনেতা ও প্রযোজক হিসেবে দেবের বড় দুশ্চিন্তা টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে। গত কয়েক বছর ধরে ইন্ডাস্ট্রিতে যে রাজনৈতিক বিভাজন এবং ‘কাউকে কাজ করতে না দেওয়া’ বা ‘ব্যান কালচার’ শুরু হয়েছে, তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। নতুন সরকারের কাছে তাঁর অনুরোধ, রাজনৈতিক মতপার্থক্যের কারণে যেন কোনো শিল্পীকে কাজ হারাতে না হয়।সিনেমার সৃজনশীলতায় যেন কোনো রাজনৈতিক বাধা না আসে। একে অপরকে সম্মান জানিয়েই যেন বাংলা সিনেমাকে তার হারানো গৌরব ফিরিয়ে দেওয়া হয়।

Dev
Dev

নজর ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এ (Tollywood ban culture)

​নিজের সংসদীয় এলাকা ঘাটালের দীর্ঘদিনের সমস্যার কথা ভোলেননি দেব। তিনি আশা প্রকাশ করেছেন যে, রাজনৈতিক লড়াই ভুলে নতুন সরকার ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা করবে। কারণ এটি কেবল রাজনীতি নয়, কয়েক লক্ষ মানুষের জীবন ও জীবিকা রক্ষার লড়াই।
​
​নির্বাচনে তৃণমূলের হয়ে দাপিয়ে প্রচার করলেও, ফল প্রকাশের পর দেবের এই গঠনমূলক ও ইতিবাচক মনোভাব নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। শাসক বদলালেও বাংলার সংস্কৃতি এবং সাধারণ মানুষের উন্নয়ন যেন থমকে না যায়—এটাই এখন সুপারস্টার দেবের প্রধান চাওয়া।

canning-violence: ভোট মিটতেই রণক্ষেত্র ক্যানিং! পুলিশকে বেধড়ক মারধর, আক্রান্ত এসআই! হারের জ্বালায় কি এবার উর্দিতে হাত দিচ্ছে তৃণমূলী দুষ্কৃতীরা?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury