Higher Secondary Exam 2026
Higher Secondary Exam 2026

Higher Secondary Exam 2026: আজ থেকে শুরু সেমিস্টার ভিত্তিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা

Bengal Liberty, Kolkata:

আজ, বৃহস্পতিবার থেকে শুরু হল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2026)। তবে এবারের পরীক্ষা আগের বছরের তুলনায় আলাদা গুরুত্ব বহন করছে। কারণ নতুন শিক্ষানীতির অংশ হিসেবে প্রথমবার বড় পরিসরে সেমিস্টার পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। রাজ্যের শিক্ষা প্রশাসনের কাছে এটি বড় সংগঠনিক চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে।

Higher Secondary Exam 2026
Higher Secondary Exam 2026

তিন ধরনের শিক্ষার্থী

সংসদ সূত্রে জানা গেছে, ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে তিন ধরনের পরীক্ষা হবে,Semester-IV, Semester-III Supplementary এবং পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই তিন ধরনের পরীক্ষার্থী মিলিয়ে মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৭,১০,৮১১ (Higher Secondary Exam 2026)। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি, এবং রাজ্যের ২৩টি জেলাতেই ছাত্রীদের সংখ্যা এগিয়ে।

পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষক-শিক্ষিকার ব্যবস্থাপনা

উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের ৮২২টি প্রধান কেন্দ্র এবং ২,১০৩টি উপকেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষার পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রায় ৪০ হাজার শিক্ষক ও শিক্ষিকার প্রয়োজন (Higher Secondary Exam 2026)। প্রথম দিনের পরীক্ষার সঙ্গে মাধ্যমিকের অপশনাল ইলেকটিভ পরীক্ষা থাকায় শিক্ষক ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

Higher Secondary Exam 2026
Higher Secondary Exam 2026

নিরাপত্তা ও নির্দেশিকা

পরিষদ পরীক্ষার্থীদের জন্য কঠোর নিরাপত্তা ও নিয়মকানুন জারি করেছে। মোবাইল, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র পরীক্ষা কেন্দ্রে সঙ্গে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ । নকল কিছু ধরা পড়লে পরীক্ষা বাতিল হবে এমনটাই জানা যাচ্ছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে মেটাল ডিটেক্টর এবং সিসিটিভি নজরদারি থাকবে। প্রশ্নপত্র সংরক্ষণের কনফিডেনশিয়াল রুমেও সতর্ক নজরদারি রাখা হয়েছে।

পরীক্ষার সময়সূচি

Semester-IV পরীক্ষার্থীদের পরীক্ষা: সকাল ১০টা থেকে দুপুর ১২টা
Semester-III Supplementary: দুপুর ১টা থেকে ২টা ১৫ মিনিট
পুরনো পদ্ধতি: সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট

প্রশ্নপত্র পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে শিক্ষার্থীদের দেওয়া হবে (Higher Secondary Exam 2026)। এবং পরীক্ষার্থীদের অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় এবং লেখকের সাহায্যও থাকবে।

নতুন সেমিস্টার পদ্ধতির পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য এটি প্রথম বড় চ্যালেঞ্জ। তবে একটি পরীক্ষা জীবনের সবকিছু ঠিক করে না, নিজের উপর বিশ্বাস রাখার প্রথম বড় সুযোগ এনে দেয়। সেই সুযোগটুকু পুরোপুরি কাজে লাগাক প্রতিটি পরীক্ষার্থী। শুভেচ্ছা রইলো সকলের জন্য।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury