Amit Shah
Amit Shah

Amit Shah Attacks Mamata-Abhishek: ভাইপোকে মুখ্যমন্ত্রী করাচ্ছেন মমতা, মথুরাপুর থেকে বড় দাবি শাহের

Bengal Liberty: বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিতে বঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, সোমবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন তাঁর বক্তব্যে কম করে ৫-বার ‘ভাইপো’ শব্দের ব্যবহার করেছেন অমিত শাহ। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দিলেন― মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে। কিন্তু, এবার তৃণমূল ক্ষমতায় এলে ভাইপোর সরকার হবে। অর্থাৎ, প্রতিবার অমিত শাহ রাজ্য সফরে এসে সাধারণত যে বক্তব্যগুলো উত্থাপন করেন, তার থেকে এদিনেরটা ছিল এক্কেবারে ভিন্ন।

Amit Shah Attacks Mamata-Abhishek
Amit Shah Attacks Mamata-Abhishek

আজ, সোমবার মথুরাপুরে থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করতে এসে সেই সূত্রে মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন শাহ। প্রথমে তিনি অনুপ্রবেশ, দুর্নীতি, সিন্ডিকেট প্রসঙ্গ উত্থাপন করে তৃণমূল কংগ্রেসকে একহাত নেন। এরপর প্রসঙ্গক্রমে অমিত শাহ বলে উঠলেন, ‘‘এবার তৃণমূলকে ভোট দেওয়া মানে ভাইপো শাসন হবে। মমতার শাসন হবে না। দেশের নানা রাজ্যে পরিবারতন্ত্র আছে। এখানেও তাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হবেন মুখ্যমন্ত্রী।’’

দুর্নীতি ইস্যুতে অমিত শাহ (Amit Shah Attacks Mamata-Abhishek)

Amit Shah Attacks Mamata-Abhishek
Amit Shah Attacks Mamata-Abhishek

দুর্নীতি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে এদিন অমিত শাহ দফায়-দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেন। তিনি সরাসরি নাম নিয়ে বলেন, ‘‘ভাইপোর দাবি কোনও দুর্নীতি হয়নি। ভাইপো বলছেন নাম বলুন! পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্য, মদন মিত্র, চন্দ্রনাথ সিনহা, কুন্তল ঘোষ, অনুব্রত মণ্ডল, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ― এরা তো সব তৃণমূলের। জেল খেটেছেন।’’

শিক্ষা দুর্নীতি, গরু পাচার, রেশন, মানরেগা, আবাস যোজনা-সহ এক-একটি দুর্নীতির প্রসঙ্গ উত্থাপন করে গত ৫ বছরে তৃণমূলের কর্মকাণ্ড তুলে ধরেন অমিত শাহ।

তোষণ রাজনীতি নিয়ে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah Attacks Mamata-Abhishek)

Amit Shah Attacks Mamata-Abhishek
Amit Shah Attacks Mamata-Abhishek

ভোট অন অ্যাকাউন্ট বাজেটে রাজ্য সরকার মাদ্রাসার উন্নতির জন্য ৫,৭০০ কোটি টাকা ব্যয় করেছে। যেখানে বিজ্ঞান পড়াশোনার জন্য কেবলমাত্র ৮০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধে এদিন মথুরাপুর থেকে সরব হন অমিত শাহ। তাঁর কথায়, ‘‘এই তুষ্টিকরণ বাংলার বিকাশে সাহায্য করতে পারবে না। এ রাজ্যে শিশুরা মাথায় ৭৭ হাজার টাকা ঋণের বোঝা নিয়ে জন্ম নিচ্ছে। তবে, এটা মমতার অন্তিম চেষ্টা।’’

নাগরিকত্ব এবং মমতার সমালোচনা (Amit Shah Attacks Mamata-Abhishek)

SIR আবহে মতুয়া এবং হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব না-মেলার অভিযোগ রয়েছে। এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে দোষ দিলেন অমিত শাহ। তাঁর অভিযোগ, মমতার CAA-র বিরোধিতা না-থাকলে হিন্দু শরণার্থীরা নাগরিকত্ব পেয়ে যেতেন। আগামী দিনে সবাই পাবেন। আর, বাংলাদেশি অনুপ্রবেশকরীদের সরিয়ে দেব বাংলা থেকে।

হুমায়ূন কবীর মমতার বি-টিম (Amit Shah Attacks Mamata-Abhishek)

বঙ্গে বাবরি মসজিদ তৈরির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং হুমায়ুন কবীরকে এক ছাতার নীচে আবদ্ধ করলেন অমিত শাহ। তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাংলায় বাবরি মসজিদ তৈরি হচ্ছে। আসলে হুমায়ুন কবীর এবং মমতা বন্দ্যোপাধ্যায় এক। হুমায়ুন কবীরকে মমতা পাঠিয়েছেন মসজিদ তৈরি করতে। যদি মুসলমান ভোটগুলো মমতার খাতে আসে।

আরও পড়ুন (Amit Shah Attacks Mamata-Abhishek)-

Rahul Gandhi defamation case: অমিত শাহকে নিয়ে মানহানির মামলায় রাহুলের আদালত হাজিরা, অভিযোগ ভিত্তিহীন দাবি কংগ্রেস নেতার

Amit Shah at ISKCON: ইসকনের গীতা আন্দোলনকে সমর্থন অমিত শাহর

সন্তু পানের যোগদান (Amit Shah Attacks Mamata-Abhishek)

Amit Shah Attacks Mamata-Abhishek
Amit Shah Attacks Mamata-Abhishek

সভা শেষে এদিন সাংবাদিকতা ছেড়ে বিজেপিতে যোগ দেন সন্তু পান। সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে ইস্তফা দিয়ে এদিন অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগদান করেন তিনি। পদ্ম শিবির সূত্রের খবর, সম্ভবত তাঁকে মথুরাপুর বিধানসভা থেকে প্রার্থী করা হতে পারে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury