BJP Worker Injured Kolkata
BJP Worker Injured Kolkata

BJP Worker Injured Kolkata : রক্তাক্ত গিরিশ পার্ক! ব্রিগেড যাওয়ার পথে আক্রান্ত বিজেপি কর্মী, রক্তাক্ত পরিস্থিতির শিকার পুলিশও

Bengal liberty, ১৪ ই মার্চ :

কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে কেন্দ্র করে যখন রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা চরমে, ঠিক সেই সময়ই উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকায় (BJP Worker Injured Kolkata) রক্তাক্ত সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বিজেপির দাবি, ব্রিগেডে যাওয়ার পথে তাদের কর্মী-সমর্থকদের উপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তৃণমূল – বিজেপি সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় রাজপথ। ঘটনায় এক বিজেপি কর্মী ছাড়াও খোদ গিরীশ পার্ক থানার সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন পুলিশ আধিকারিকও। বিজেপির অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতেই এই হামলা হয়েছে, যা প্রমাণ করছে বাংলায় রাজনৈতিক সন্ত্রাস এখনো থামেনি (BJP Worker Injured Kolkata)।

BJP Worker Injured Kolkata
BJP Worker Injured Kolkata

ঘটনার সূত্রপাত (BJP Worker Injured Kolkata)

ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় আসার সময়ে উত্তর কলকাতার গিরিশ পার্কে তৃণমূল – বিজেপির ব্যাপক সংঘর্ষ হয়। রাজ্যের পুলিশের সামনেই দুই পক্ষর মধ্যে ব্যাপক লড়াই বেঁধে যায়। ইট ছোড়াছুড়ি, ধস্তাধস্তির ঘটনায় রনক্ষেত্রের চেহারা নেয় গিরিশ পার্ক।

অভিযোগ, অকস্মাৎ বিজেপি কর্মীদের ওপর লাঠি ও রড নিয়ে হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হন। একজনের মাথা ফেটে রক্তাত্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এই ঘটনায় আহত হয়েছেন বৌ বাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্করও।

BJP Worker Injured Kolkata
BJP Worker Injured Kolkata

ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের (BJP Worker Injured Kolkata)

অন্যদিকে, ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপি কর্মীরা মিছিল করে যাওয়ার সময় হঠাৎই রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে উত্তেজিত আচরণ শুরু করে। কিন্তু, বিজেপির কর্মী সমর্থক দের বক্তব্য,তাঁরা যখন নরেন্দ্র মোদির সভার উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন ফ্লেক্স ছেড়া হয়।

 

BJP Worker Injured Kolkata
BJP Worker Injured Kolkata

রক্তাক্ত পুলিশ ও বর্তমান পরিস্থিতি (BJP Worker Injured Kolkata)

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা পুলিশের তরফে ৱ্যাফ নামানো হয়। দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে। সংঘর্ষের মাঝে পড়ে গিরীশ পার্ক থানার ওসি রক্তাক্ত হন। তাঁর গায়েও আঘাত লেগেছে বলে জানা গেছে।

সব মিলিয়ে উভয় পক্ষের দাবি পাল্টা দাবি এবং সংঘর্ষে সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া গিরিশ পার্ক কার্যত রনক্ষেত্রের চেহারা নেয়।

গিরিশ পার্কের এই ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে পুলিশের কাছে। সি ই ও দফতর মনোজ আগারওয়াল এই রিপোর্ট টি তলব করেছে।

আরও পড়ুন :

Brigade Parade Ground security: মোদি আসার আগেই তেতে উঠল ব্রিগেড: ব্যাগ-জলের বোতলে পুলিশের ‘না’, চরম দুর্ভোগে বিজেপি কর্মীরা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury