Bengal Liberty, ১৩ এপ্রিল :
দীর্ঘ জল্পনার অবসান। পুনরায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বোস (Chandra Bose)। রবিবার কলকাতার তৃণমূল ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন তিনি।রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল সাংসদ কীর্তি আজাদের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করেন চন্দ্র বসু। তাঁর এই যোগদান ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে (Chandra Bose)।

বিজেপি থেকে তৃণমূল (Chandra Bose)
নেতাজির প্রপৌত্র চন্দ্র বোস ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। সেই বছরই তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও জয় পাননি। তারপর থেকেই ধীরে ধীরে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর মতপার্থক্য সামনে আসতে থাকে। দীর্ঘ সময় সক্রিয় না থাকার পর ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।
অভয়ার জবাব ভোটেই, আশ্বাস এলাকাবাসীর | Abhaya | Panihati | West Bengal Election 2026 | Bengal Liberty#abhaya #WestBengalElection #electionnews #westbengalelection2026 #BengalLiberty pic.twitter.com/UM9F9RCZ1U
আরও খবর
— Bengal Liberty (@bengalliberty1) April 12, 2026

তৃণমূলে যোগ দিয়ে কী বললেন চন্দ্র বোস? (Chandra Bose)
রবিবার তৃণমূলে যোগ দেওয়ার পর চন্দ্র বসু প্রকাশ্যে নিজের আগের রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি স্পষ্টভাবে জানান, “বিজেপি নেতাজি সুভাষ চন্দ্র বোসের আদর্শে বিশ্বাস করে না। সেই দলে থেকে নেতাজির ভাবনা ও দর্শন অনুযায়ী কাজ করা সম্ভব নয়।” বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাঁর এই যোগদানকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে।


