Dev
Dev

Dev at Ghatal: ঘাটালে তৃণমূল প্রার্থীর সমর্থনে আজ প্রচারে অভিনেতা দেব

Bengal Liberty, Kolkata, ২৭ মার্চ:

ঘাটাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে আজ, শুক্রবার নির্বাচনী প্রচারে অংশ নিতে চলেছেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব (Dev at Ghatal) । প্রিয় অভিনেতাকে দেখার পাশাপাশি তাঁর বক্তব্য শুনতে মুখিয়ে রয়েছেন এলাকার কয়েক হাজার মানুষ।

Dev at Ghatal
Dev at Ghatal

প্রচারে তারকা উপস্থিতি, বাড়ছে রাজনৈতিক গুরুত্ব (Dev at Ghatal)

জানা গিয়েছে, তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে আজ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন দেব। সূচি অনুযায়ী, দুপুর আড়াইটে নাগাদ কুশপাতার রাম মন্দিরে যাওয়ার কথা রয়েছে তাঁর। মন্দিরে পুজো দেওয়ার পর বিকেল ৩টে নাগাদ ঘাটাল পার্টি অফিসে একটি সাংবাদিক সম্মেলনে অংশ নেবেন তিনি। সেখানে নির্বাচনী রণকৌশল ও এলাকার উন্নয়নের রূপরেখা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে দেবের।

Dev at Ghatal
Dev at Ghatal

ঘাটালের প্রচারে মূল আকর্ষণ বর্ণাঢ্য র‍্যালি (Dev at Ghatal)

আজকের প্রচারের মূল আকর্ষণ একটি বর্ণাঢ্য র‍্যালি। দুপুর সাড়ে তিনটে নাগাদ কুশপাতা বাস স্টপ থেকে শুরু হওয়া এই মিছিলে তৃণমূল সাংসদ দেব এবং প্রার্থী শ্যামলী সর্দার দুজনেই উপস্থিত থাকবেন।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ঘাটালসহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে প্রচারের পারদ চড়ছে। তারকাদের উপস্থিতি ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের প্রচার সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন:

Mamata Banerjee on LPG crisis: গ্যাস সঙ্কটে বিস্ফোরক মমতা! হলদিয়ার গ্যাস আটকে দিলেই কি মিটবে সঙ্কট? মুখ্যমন্ত্রীর মন্তব্যে শুরু বিতর্ক

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury